-
তোমায় যদি ভুলতে পেতেম,
ভুলে যেতেম কবে;
তোমায় ভুলার ছুতোই আমি,
ব্যস্ত থাকি জবে!
ব্যস্ত থাকি ভুলতে তোমায়;
ভুলতে কি আর পারি?
তুমি ছিলে প্রথম আমার;
স্বপ্নে পাওয়া নারী!
আষ্টে তুমি জড়িয়ে থাকো;
পৃষ্ঠে তুমি আজও,
ছাড়তে পারি তোমায় পেলে;
ব্যস্ত সকল কাজও!
তোমায় পেয়ে চাঁদ পেয়েছি,
ফুলের মতো ছিলে;
যেমন করে শাপলা ফুটে,
স্বচ্ছ কোনো ঝিলে!
হঠাৎ কেনো হারিয়ে গেলে?
কোথায় এখন যাবো?
তোমার মতো এমন কি কেউ?
এই জনমে পাবো!
তুমি ছিলে আরাধ্য আর;
কষ্টে পাওয়া মন,
তুমি ছিলে বুকের পাঁজর;
সাধের বৃন্দাবন!
তোমায় শুধু ভুলতে পারি;
মৃত্যু যদি আসে,
আসবো আবার
দেখবে কোনো;
শিশির ভেজা ঘাসে!3 Comments
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


একবার যদি কাউকে ভালবাসলে তা কি কোনদিন ভোলা যায়। সত্যিকারের ভালোবাসা এমনই হয়। ভালো থাকুক ভালবাসারা।