-
প্রশ্ন আজন্মরহিত
এই যে আজ আমি ভীষণ ভীষণ অন্যরকম,
অন্য মানুষ, অন্য রকম।
কোন এক স্মৃতির বিকেলে নিজেকে হারিয়ে,
কবিতায় খুঁজে ফিরি প্রকৃত নিসঙ্গতা।
এলেমেলো শব্দকে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলি প্রিয় পঙক্তিমালা।
আঁধারের আলোতে খুঁজি মরুদ্যানের রক্ত গোলাপ।
প্রকৃত জল।
মাতৃ জঠরের স্মৃতি হারিয়ে কোন এক অন্ধকারের নৌকায় শুয়ে থাকি-
একা।
ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে তরঙ্গায়িত নুহের নৌকায়।
এখনো স্মৃতিহীন জাতিস্মর,
খুঁজে ফিরি নিজেকে- কে আমি? কেমন তাহার রূপ?
কোথায় গন্তব্য?
কোথায় হারিয়ে যায় মৃত পাখির হালকা পালক?
প্রশ্ন আজন্মরহিত।7 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


চমৎকার..”এই যে আমি ভীষণ ভীষণ অন্য রকম”….সত্যিই অসাধারণ