-
নিষিক্ত মৃত্যু নিয়ে ভ্রুণজলে সাঁতার কাটছে মানুষ
রেদওয়ান খান
নিষিক্ত মৃত্যু নিয়ে ভ্রুণজলে সাঁতার কাটছে মানুষ ।
সাঁতরে সাঁতরে সে খুঁজে পায়– জীবন– যুদ্ধবাজ এক ভুবন-ডাঙা ।
সবুজ তৃণের বিছানায় হামাগুড়ি খায় ; শিশুতোষ কল্পনায় পায়ের পাতায় পদ্ম
স্বাপ্নিক নারীদের স্তন-বোঁটা শুকিয়ে এলে
ঝিঁঙার বিচির মতো দুধদাঁত ভেঙে যায় ;
স্থবির পৃথিবীর উঠোনের কোণে
এক্কা-দোক্কা , চিঁ-কুঁতকুঁত , চোখপাড়ানি চিনা জোঁক– খেলে একটি শিশু
খেলতে খেলতে শেখে ’পরিচয়’– কী করে তুলতে হয় ঘৃণার দেয়াল–
শেখে কিভাবে ছুঁড়তে হয় সহশিশুটির মুখে এক দলা থুতু !
খেলতে খেলতে শেখে– কী করে নিন্দে করতে হয় সবচেয়ে সুন্দর– কালো বালিকার
খেলতে খেলতে শেখে– কী করে নিজের মায়ের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে হয় বর্ণ-ভাষা-ঢিল–
জননীর আঁচলে কিরীচ ফুঁড়ে দিয়ে সে উচ্চারণ করে শ্লোকঃ ‘ওই চুতমারানী , ভাত দে !’নিষিক্ত ভ্রুণগুলোরই পোষাকি নাম ‘মানুষ’– সে-এক গোত্র অথবা যুদ্ধবাজ শয়তান ।
এক হাতে হিরোশিমা , আরেক হাতে নাগাসাকি–
পারমানবিক ব্যাঙের ছাতার নিচে এসে ভ্রূণগুলো কী-রকম কিলবিল করে !
পারলৌকিক বিশ্বাস জমাট বেঁধে উঠলে ধড়ফড়িয়ে গড়গড়িয়ে নেমে আসে
’সোনার মদিনা’ থেকে বাংলাদেশ
’লড়কে লেঙ্গে’ থেকে ’আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি !’
কহর দরিয়া থেকে পশ্চিম তীর কিংবা ইউক্রেনের শীতল অরণ্য–
সর্বত্র ’ভালোবাসা’ ’ভালোবাসা’ বলে কফিন-চুম্বনে চোখ বুঁজে থাকে
বারো দিনের শিশুরা ।সৌভাগ্যক্রমে এই শিশুদের জীবনের কোনো স্মৃতি নেই ;
’জীবন কী ?‘– এই প্রশ্নের উত্তরে তাহারা কুড়িয়ে নিয়েছে নিরুত্তর মৃত্যুর পাহাড় ।হেরা পর্বতের সিঁড়ি বেয়ে , ডাকাতিয়ার কিনারে ঘেঁষে গুন টেনে হেঁটেছিল যাঁরা–
সেইসব কৃষকের শ্রমিকের মগজ আগুনতপ্ত তাফাল– টগবগিয়ে ফুটছে ;
লক্ষীবিলাস ধানের বদলে মানুষের মাংসের পদ রান্না করছেন রাজনীতিবিদগণ–
ফলে কলিজা-পোড়া গন্ধে গোলাপজামের বাগান এখন ম’ ম’ করছে. . .ভ্রুণে নিষিক্ত মৃত্যু নিয়ে ভ্রুণজলে সাঁতার কাটছে মানুষ ।
2 Comments
Friends
প্রিন্স ঠাকুর
@princetagorebd
অরণ্য
@xoykumar
রবিউল আলম মাজেদ
@majed1997
Masfi K
@masfi-mohammad
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
সা দি য়া (নন্দিনী)
@nandini
নাজমুল হাসান
@nazmulhasan-bdde
Neel tripura
@neel


আহারে মানুষ!! আহারে মানবিকতা!!