-
আমার কিছু কথা আছে
_কিশোর কনকআমার কিছু বলার আছে
তাই কবিতা-গান’
সব শাসকের বিরুদ্ধে-গান
কবিতার অভিযান।
আমার কিছু কথা আছে
ভেঙে প্রথার দেয়াল-ঘর
গান কবিতায় খোলা চিঠি
প্রিয় প্রাক্তন বরাবর।
আমার কিছু কথা আছে
এই সময়ের সাক্ষ্য দিতে
আমার কিছু কথা আছে♪||আমার কিছু কথা আছে’
ধর্ম নিয়ে কেন ওরা করবে রাজনীতি?
বন্য প্রাণির মতো কেন হামলা ভয়ভীতি?
আমার কিছু কথা আছে’
কেন ওরা রাজপথে করবে চাঁদাবাজী?
খুনীর বিচার চাইলে কেন করবে কারসাজী?
আমার কিছু কথা আছে♪||আমার কিছু কথা আছে’
গলা টিপে ধরবে কেন রাষ্ট্রীয় সন্ত্রাস?
দ্রব্যমূল্যে জ্বলবে কেন আগুন বারোমাস?
আমার কিছু কথা আছে’
রাজনীতিবিদ-আমলা কেন করবে দূর্নীতি?
এলিট পুষে রাষ্ট্র করবে মানুষের ক্ষতি?
আমার কিছু কথা আছে♪||আমার কিছু কথা আছে’
মানুষ কেন ভাঙবে মনের মানুষের মন?
নারী কেন পুরুষ বদল করবে মহাজন?
আমার কিছু কথা আছে’
হুজুর কেন করবে অবুঝ শিশু বলাৎকার?
করবে সাধু ধর্ষণ এ কেমন অনাচার?
আমার কিছু কথা আছে♪||[ গানের কবিতা ]
©𝗞𝗶𝘀𝗵𝗼𝗿 𝗞𝗮𝗻𝗼𝗸28, J A N U A R Y 2025 || D H A K A
1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta

কথা হোক গানে গানে, কথা হোক গল্প-কবিতায়, কথা হোক আড্ডায়, কথা হোক স্লোগানে স্লোগানে। দ্বিমত প্রকাশ আমার অধিকার, এই অধিকার সমুন্নত হোক।