Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 4 months ago

    বয়স কেবল সংখ্যা
    _জে,এফ,
    ===============================

    বয়স কেবল সংখ্যা মাত্র, নয় কোনো অভিশাপ,
    সময় যতই সামনে গড়ায়, ততই খোলে দ্বার।

    তরুণ দিনের ঝড়ো বেগে ছুটেছিল যে মন,
    জীবনের পথে পড়েছে কত পরীক্ষার আগুন।

    কে বলেছে বয়স হলে স্বপ্নও মরে যায়?
    চোখের তারায় জ্বলছে আগুন, তা কি নিভে যায়?

    শরীর যদি ধীরে চলে, মন কি তবে হারে?
    চিন্তার ডানা মেলে থাকে সময়ের সাগরপারে।

    কপালে রেখার ভাঁজ পড়ে, কেশে পড়ে ছাই,
    তবু তো হৃদয় রঙিন থাকে, স্বপ্ন কি হারায়?

    স্মৃতির পাতায় ভাসছে আলো, হাসি-কান্নার গান,
    শুধু বয়সের দোহাই দিয়ে হবে কেন ম্লান?

    বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, কমে না মনোবল,
    নতুন পথের খোঁজে মানুষ পায় আশার জল।

    যৌবনের দিন পেরিয়ে যায়, আসে ধীরগতি,
    কিন্তু তাতে হৃদয় কেন হারাবে তার গতি?

    পায়ের গতি শ্লথ হলে কি, থেমে যাবে গান?
    হৃদয় যদি বাঁচতে জানে, স্বপ্ন কেন ম্লান?

    জীবন মানে পথ চলা, যতই আসুক বাঁধা,
    প্রতিদিনেই লুকিয়ে থাকে নতুন আলো সাধা।

    বয়স নিয়ে ভয় কিসের? তবু তো তুমি আছো,
    আজও মনে রংধনু ছোঁয়, আশা দিয়ে বাঁচো।

    তোমার ভেতর যে আগুন, নিভতে দিও না,
    স্মৃতির পাতায় আঁকো স্বপ্ন, বাঁধন কোরো না।

    সন্ধ্যা যদি নেমে আসে, জ্বলবে না কি দীপ?
    বয়স যাক, প্রাণ জেগে থাক, এটাই সঠিক সিপ!

    তাই বলি, বয়স মানে ক্লান্তি নয়, নয় কোনো দায়,
    তোমার গল্পের পাতায় ফুটুক নতুন সূর্যোদয়!

    (১২.০২.২০২৫)

    5
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar