-
📚নীরব বইমেলা ২০২৫📚
রচনায়: জান্নাতুল ফেরদৌসী
=====================চিরচেনা এই বইমেলা, কোথায় আজ তার প্রাণ?
হাঁটছে মানুষ, কিন্তু কোথায় সেই কোলাহল-গান?
বইয়ের গন্ধ মিশে আছে হাওয়ার আনাচে,
তবু যেনো উল্লাস মরে গেছে কালের কানাচে।স্টলে স্টলে সারি সারি বর্ণিল সব বই,
তবু নেই আগ্রহ, কেনো জানি না কই?
হাতের মোবাইলে দৃষ্টি আটকে আছে বদ্ধ,
বইয়ের পাতায় হারানোর সাধ আজ হলো শূন্যস্তদ্ধ।লেখকেরা বসে আছেন, চেয়ে চেয়ে দেখেন,
কতজন আসে? কতজন পড়ে?—হৃদয়ে ব্যথা লেখেন।
স্বাক্ষর দিতে হাত বাড়িয়ে থাকেন কতক্ষণ,
তবু পাঠক নাই, শূন্য চোখে তাকিয়ে থাকে মন।প্রকাশকদের মুখে বিষাদের রেখা,
বই বিক্রি নেই, শুধু হিসেবের টানাপোড়েন দেখা।
কাগজের দাম বাড়ে, ছাপাখানায় কান্না তেমন,
কেউ কী ভাবে বইমেলা বাঁচবে কীভাবে, কখন,কেমন?একদিন যে স্টলে ছিলো ভিড়ের জলপ্রপাত,
আজ সেখানে জমেছে শুধু শূন্যতার ছাপ।
কেউ নেই হাতে হাতে নতুন বই নিয়ে,
নেই সে আলো, নেই সে আগুন—কেনো যেনো থমকে গেছে সময়ে।লেখকের স্বপ্নগুলো কি আজ মরুভূমি?
বই কি শুধুই হয়ে রইলো স্মৃতির জগৎ ঘুমি?
নতুন গল্প, নতুন কবিতা জন্ম নিচ্ছে কি?
নাকি পাঠকের হৃদয়ে আজও জমেছে ধুলোর ঢেকি?বইমেলা তো উৎসব, আনন্দের উৎস,
কেনো তবে শূন্য আজ এ প্রাণের আলোকধ্বংস?
কেনো যেনো হারিয়ে যাচ্ছে বইয়ের মায়া,
কেনো ফিকে এ রঙিন স্বপ্নের ছায়া?তবু কি শেষ? তবু কি নিঃশেষ হলো আশা?
তবু কি থেমে যাবে বইয়ের বাতাসা?
একদিন তো আবার আসবে সেই আলো,
পাঠক ফিরে আসবে, নতুন বইয়ে গড়বে ভালো।হয়তো আজ মেঘের আঁধার বইমেলার ছায়ায়,
তবু আসবে বসন্ত, নতুন শব্দের মায়ায়।
আবারও হবে কলরব, পৃষ্ঠা ওলটাবে হাতে,
বইমেলা ফিরে আসবে প্রাণের নতুন পথে।তবুও স্বপ্ন বাঁচাই, এইটুকু আশায় থাকি,
বইমেলা জেগে উঠবে, ঘুচবে তারার ফাঁকি ।
হৃদয়ে জ্বলবে গল্প, কবিতার আলো,
নতুন বইয়ে ফিরবে প্রাণ, মুছবে সব কালো।(১৬.০২.২০২৫)
3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t



কাগজের বই, নতুন বইয়ের গন্ধ, বইমেলার ধুলো সবই অনেক আবেগের। এর আবেদন অনস্বীকার্য। কিন্তু নতুনকেও মেনে নিতে হবে। মুদ্রিত বইয়ের পাশাপাশি ইবুক এ মনোযোগ দেয়া প্রয়োজন।