Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 4 months ago

    ছোটগল্প: বিশ্বাসের বাঁধন
    লেখক: জান্নাতুল ফেরদৌসী
    =====================================

    সন্ধ্যার আলো নিভু নিভু করছে। বারান্দায় দাঁড়িয়ে রফিক সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। আর এদিকে রান্নাঘর থেকে তার স্ত্রী তানিয়া রাতের খাবার গুছিয়ে টেবিলে রাখছে।

    রফিকের মাথায় প্রচণ্ড রাগ। একদিন দুপুরে বন্ধু রাশেদের কল আসে। রাশেদ কল করে বলেছিল, “তোর বউকে নাকি এক যুবকের সাথে পার্কে দেখা গেছে! সাবধান হ, ভাই।”

    সেদিন থেকেই রফিকের মনে সন্দেহের বিষ ছড়িয়ে পড়ে। তানিয়া যতই বুঝানোর চেষ্টা করুক না কেনো, সে বিশ্বাসই করতে পারছিল না যে,বিষটা সঠিক নয়। আজ সন্ধ্যায় রফিক বাসায় ফিরেই কটুকথায় আঘাত করে তানিয়াকে।রফিক বলে “তুমি কি সত্যিই ভালো মেয়ে? আমাকে আড়াল কি তুমি করো সাথে…?”

    তানিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল। “তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছ কেন, রফিক?”

    “সত্যি বলো, তুমি কি অন্য কারও সঙ্গে কথা বলো?
    আমাকে কি তোমার ভালো লাগে না?”

    তানিয়া চোখের জল আটকে রেখে বলল, “আমার আত্মসম্মান তোমার কাছে এতটাই তুচ্ছ?”

    রফিক তার কথা শুনল না। দিনের পর দিন সে তানিয়াকে সন্দেহ করতে থাকে। তানিয়া বাইরে গেলেই জিজ্ঞাসাবাদ, ফোন চেক করা, কটু কথা বলা—এসবই যেনো তার স্বভাব হয়ে দাড়িয়েছে।

    একদিন রাতে, তানিয়া বলল, “আমার কাছে প্রমাণ আছে। তুমি কি দেখবে?”

    রফিক আগ্রহ নিয়ে তাকিয়ে বলল,”দেখাও”।

    তানিয়া মোবাইল বের করে, একটি ভিডিও চালাল। সেখানে দেখা গেল, সে একটি এতিমখানায় ছোট বাচ্চাদের খাবার বিতরণ করছে। সেই যুবক ছিল এতিমখানার এক শিক্ষক, যার সাথে সে সমাজসেবামূলক কাজে যুক্ত ছিল।

    রফিক নির্বাক। সে বুঝল পারল, কত বড় ভুল সে করেছে। তার অকারণ সন্দেহ তানিয়ার আত্মমর্যাদাকে কতটাই না আঘাত করেছে!

    তানিয়া শান্ত গলায় বলল, “একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে, যখন সেখানে বিশ্বাস থাকে। যদি তুমি আমাকে সন্দেহ করতে থাকো, তাহলে এই সম্পর্ক টিকবে না, রফিক। আমি নোংরা মানসিকতার মানুষ নই। বরং তুমি নিজেই নিজের ব্যর্থতা আর সংকীর্ণ মনোভাব দিয়ে আমাকে শৃঙ্খলিত করতে চেয়েছ।”

    রফিক চোখ নামিয়ে ফেলল। কিন্ত ততক্ষণে তার ভুল বুঝা দেরি হয়ে যায়।

    **শিক্ষা:

    বিশ্বাস ও সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। কান কথা শুনে, আর ভালোভাবে না জেনে,না বুঝে দাম্পত্য জীবন ধ্বংস করা বোকামি। তাই সন্দেহ নয়, ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়াই সম্পর্ক টিকিয়ে রাখার আসল উপায়।

    [১৯.০২.২০২৫]]

    6
    2 Comments
    • বিশ্বাস ও সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। কান কথা শুনে, আর ভালোভাবে না জেনে,না বুঝে দাম্পত্য জীবন ধ্বংস করা বোকামি। তাই সন্দেহ নয়, ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়াই সম্পর্ক টিকিয়ে রাখার আসল উপায়।………………………যথার্থ বলেছেন।

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar