-
গভীর রাতের প্রলাপ
প্রতিটি গভীর রাতে তুমি আমার চালের ঘরের উঠোন পারে অবাক এসে দাঁড়াও।
কত অপার্থিব উপমায় আঁকি তোমার মুখচ্ছবি।
মিথ্যে বলবো না, আমি আজন্ম রূপের পুজারি।
হিসেবি লোক গুছিয়ে বলে কথা, আমি না হয় এক জীবন বেহিসেবি হয়েই থেকে গেলাম।
তোমার কথা ভাবলেই মনে হয় ওই রূপের আগুন কি এক নরোম ওমের মোমের মতো।
ক্ষণিকের জীবনে কিভাবে তরল হয়ে যায়।
আচ্ছা আজ যে ভীষণ অন্যরকম?
মনে পরে কিশোরী বয়সের আলো ছায়া মাখা প্রবল উচ্ছ্বাস? ফেলে আসা দিনের কথকতা?
মনে পরে নির্ঘুম রাতের গল্প, রাত ভোর সুখে আবিষ্ট ভোরের আলোয় চোখের জল।
আজ তুমি অন্য রকম, আমিও ভীষণ বদলে গেছি।
শক্ত কথায় ফিরিয়ে দাও এই আত্ম প্রবঞ্চক ভিখিরিকে।
তোমার ওই দেবী প্রতীমার মুখচ্ছবি দেখে ভাবি কিভাবে একটা জীবন হেলায় হারিয়েছি?
কিভাবে তুমি হয়েছ অন্যরকম?
তোমার ওই হাসির আড়ালে কত গভীর ওই চোখের জল।
কপালের কাঁটা দাগে আর ওষ্ঠের অস্ফুট শব্দে লুকিয়ে রেখেছো কত দুঃখ।
তোমার ভক্ত অনেক।
আমি তোমার মন্দিরের একজন রূপ পুজারি।
জানি বিশ্বাস ভঙ্গের দুঃস্বপ্নে সব হারিয়ে তুমি আজ অন্যরকম।
তোমার হৃদয়কে শূন্য করে ভেঙে গেছে যে প্রতারক, তার ক্ষত বুকে ধরে তুমি সবার সামনে অবাক আড়ালে নিজেকে লুকিয়ে রাখো।
আমি যেন সব বুঝেও কিছুই বুঝতে চাই না।
তুমি বলে দেবে নিশ্চিন্তে আমার মন্দিরে তোমার মতোই আর অনেক অর্ঘ্য দিতে এসেছিলো,
কিন্তু সবাই এক রকম।
আমিও হয়তো অন্য রকম নই।
কিন্তু আমার বারে বারে মনে পরে ওই দুচোখে লুকিয়ে রাখা দুঃখ।
জীবন তো অনেক বড়, একটা জীবন কি এক বিশ্বাসঘাতকতায় হেলায় হারিয়ে দেবে।
তুমি কঠোর, বাস্তবতায় আমার চেয়ে বয়সে বড়।
জীবনের কালিমা তুমি হাসিতে লুকিয়ে ফেলো, আমি তা পারি না।
কিন্তু তোমার অপূর্ণতায় আমিও মোহগ্রস্থ হই।
সেদিন বাসের খোলা জানালায় এক ঝলক বাতাসে বসে ভেবেছিলাম, জীবন কি অন্য রকম হতে পারতো না।
তোমার যোগ্য নই। জানি, তবু মন মানে না, বুক মানে না।
তোমাকে যদি এ কথা বলি, তুমি ব্যঙ্গ করে হেসে বলবে রাত হলে ঘুমিয়ে নিয়।
কিন্তু যে জাগ্রত স্বপ্নে একাকী জেগে থাকে সে কি এত সব বোঝে?
খুব যদি একা হয়ে যাও কখনো? ভয় হয় না? একাকীত্বকে ধারণ করতে পারে এমন মানুষের সংখ্যা বেশি নেই।
নীরবতায় কি আর্ত চিৎকার জমে থাকে বোঝে শুধু একাকী পথিক লুট হয়ে যাওয়া সর্বহারা পথে।
আমার প্রার্থনায় তুমি। কেন এই প্রার্থনায় থাকো তুমি, তাও কি বোঝ না?
সময় বয়ে যাচ্ছে নদীর তরঙ্গের মতো।
অন্যের অপরাধে নিজেকে লুকিয়ে লুকিয়ে শাস্তি দিচ্ছ কেন? কেন বেছে নাও ওই একাকী বন্ধুর পথ।
আমারো বয়স বাড়ছে, এই স্বপ্ন ঘোরেই। নিজের যত্ন নিয়ো। ভালবাসায় আস্থা হারিয়ো না। ভালো থেকো চিরকাল এই মহাকালে একটি তারার তিমির হয়ে।
আর মনে রেখো এখনো কারো প্রার্থনায় জেগে আছো, জেগে থাকবে অনন্ত কাল।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

মনমুগ্ধকর