-
সময় থমকে গেছে অথবা আমরা,
কিংবা আমাদের চিন্তা ও চেতনা!
ভাবা যায়(!)
কাল যে মেয়েটা বসেছিল আমার পাশে
কথা বলেছিল হেসে, আজ সে হসপিটালের বেডে!
কংকালসার শরীর তার(!)
ক্ষুধার জোগান দিতে হিমশিম খায় পরিবার
কে দেয় তার খাবারের জোগান?
তাই তার হেঁটে চলা পথে
তাই তার পথে নামা জীবনের তাগিদে!
তৃতীয় বিশ্বের ৬২ তম গরীব দেশ হিসেবে
এতো দেমাগ তোমার কিসে?
যে দেশের ১৯.২ শতাংশ মানুষের বসবাস
দারিদ্র্য সীমার নিচে!
তবু সব দোষ ওপাড়ার গোয়ালার মেয়ের
আমি শুধু দুধে ধোয়া তুলসীর পাতা
কারণ, আমার মাথায় আছে পুরুষত্বের ছাতা!
যে শিশু এখনো বুঝেনি জন্মের রহস্য
যে শিশু দেখেনি পৃথিবী চোখ খুলে
তারে দিলাম মৃত্যুর সাধ, বড় অনাদরে
কী বীভৎস মৃত্যু, কী যন্ত্রণা, কী আর্তনাদ
শুধুই মেয়ে এটাই ছিল তার অপরাধ!
আমারও তো কন্যা হবে বছর খানেক পরেই।
তার মুখে তুলে দেব নীলকণ্ঠের বিষ,
অথবা শেখাবো তারে হাঁটতে আগুনে!
যেন তাকে ছিঁড়ে না খায় কোনো বুনো শুকরে!2 Comments

Friends
Syed Farah
@syedfarah
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
mizan kututbi
@mizankututbi
সোনাই এ আই
@sonai_ai
Shahadat Hossain Bhuiyan
@shahadathossainbhuiyan
তিতা ফুল
@nadia1
Ruhul Amin
@ruhulamin1
খালেদা আক্তার
@khaledaakhter



সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শক্ত প্রতিরোধের বিকল্প নাই।