Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 1 month ago

    MayDay2025
    “ঘামে ভেজা রোদ্দুর”
    (জে,এফ,)
    📬🖋️🖊️🖋️🖊️🖋️🖊️🖋️🖊️🖋️🖊️🖋️🖊️🖋️📮
    ওরা সূর্য ওঠার আগেই জেগে ওঠে।
    হাতের তালুতে কালি, কাঁধে ভার, চোখে স্বপ্নের ছায়া।
    কে বলে, ওরা শুধু শ্রমিক?
    ওরা তো ভবনের ইটের ফাঁকে লুকানো আকাশ—
    যেটা আমরা দেখি, কিন্তু বুঝি না।
    প্রতিটি হাতুরির ঘায়ে ওরা গড়ে তোলে শহর,
    আর আমরা নাম রাখি ‘উন্নয়ন’।
    ওদের সন্তানেরা স্বপ্ন দেখে বইয়ের পাতায়,
    যেখানে লেখা— “পৃথিবীর সব মানুষ সমান।”
    আজও অনেকেই জানে না মে মাসের প্রথম দিনটি কাদের জন্য।
    শ্রমিকেরা জানে, এ দিন শুধু ছুটি নয়—
    এ এক রক্তেভেজা ইতিহাস,
    একগুচ্ছ চাওয়ার গল্প—
    ন্যায্য মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র,
    আর সম্মানের সাথে বাঁচার অধিকার।
    তবু ওরা হাসে।
    ওদের হাসির নিচে চাপা পড়ে অনাহার,
    ওদের চোখে ভেসে থাকে নতুন ভোরের অপেক্ষা।
    ওরা জানে, পৃথিবী বদলায় ধীরে ধীরে,
    বদলায়— যদি ঘাম না শুকায়।

    2
    1 Comment
    • যাদের ঘামে ভিজে গড়ে উঠেছে এই সভ্যতা, তাদের জানাই লাল সালাম।

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar