Profile Photo

কবিতা সম্ভারOffline

  • Jannatul-Ferddus
  • Profile picture of কবিতা সম্ভার

    কবিতা সম্ভার

    1 year, 1 month ago

    বন্ধু
    জান্নাতুল ফেরদৌস

    হঠাৎ একদিন হারিয়ে গেলে,
    বন্ধু তুমি নেই আর পাশে,
    হাসির খেলা থেমে গেছে,
    চোখ ভেজে শুধুই আশে।

    একসাথে হেঁটেছি যত পথ,
    প্রতিটা স্মৃতি যেন খোঁচা,
    আজও সেই বেঞ্চিতে বসে,
    তোমার খালি জায়গা খোঁজা।

    কে বলবে এখন গল্প রাতে?
    কে দেবে উৎসাহ নতুন কাজে?
    সব কথা আজ হাওয়ায় ভেসে,
    দুঃখ নামে নীরব বাজে।

    বন্ধু, যদি ফিরে আসো,
    তুমি শুনবে মন কী চায়,
    তোমার ছায়া ছুঁয়ে এখনো
    হৃদয় শুধু কান্না পায়।

    বলে যাওনি বিদায় শব্দ,
    চুপিচুপি চলে গেলে,
    তোমার নামে আজও আমি
    শুধু কান্না লিখে ফেলি।

    তুমি কি শুনো দূর নীলে?
    বন্ধু, ভীষণ মিস করি তোমায়…

    3
    1 Comment
Skip to toolbar