Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 1 year, 5 months ago

    ঘুম কেন ভাঙেনা
    সোহেল নেওয়াজ

    অনেকদিন হলো কিছু লিখিনা
    গদ্য ও পদ্য আয়নায় দেখিনা
    কুদৃষ্টি – সুদৃষ্টি , ভালো – মন্দ
    অন্ধের চোখে দেখার আনন্দ
    কোন কিছুই বুঝিনা।
    অনেক সময় চলে গেছে
    নিরবে সেখানেই থেমেছে
    তবুও নিরন্তর
    মনে ঘুমঘোর
    ঘুম কেন ভাঙেনা।
    জ্বলছে এখন দিগুণ
    বাহিরের নিজস্ব আগুন
    ঘরের বহিরাগমন
    কিছুতেই থামেনা।
    আকাশের প্রকাশ নেই
    কবিতার খাতা সেই
    পুরাতন – নতুন
    একসাথে হাসে না।
    এখন অলস সময়
    চোখ থাকে সীমানায়
    নদীর মতো হ’য়ে
    নিয়তি ঘাঁটে না।
    “বদ্ধ – আবদ্ধ জলে
    নোংরা ডোবাজলে
    বৃষ্টির ছলনা ”
    ভাবছি কলম- কালিতে
    চোরা এঁদো গলিতে
    হলো কি রুদ্ধ
    সকল বাসনা?
    আছি নিরুত্তর
    চলছে ঘুমঘোর
    ঘুম কেন ভাঙেনা!

    1
    1 Comment
Skip to toolbar