Profile Photo

কবিতা সম্ভারOffline

  • Jannatul-Ferddus
  • সোনালী ডানার চিল
    জান্নাতুল ফেরদৌস
    হতাম যদি সোনালী ডানার চিল,
    ভেসে যেতাম নীলিমার তলে।
    আকাশের বিন্দু থেকে
    মেঘ এনে দিতাম তোমার ডানায়,
    তুমি উড়তে পারো নির্বিঘ্ন শান্ত বায়ুপ্রবাহে।

    সূর্যের আলো গুঁজে দিতাম পাখার ফাঁকে,
    বৃষ্টির গান শোনাতাম শ্রাবণের রাতে।
    শুধু তুমি উড়ো, আমি থাকি পাশে,
    অদেখা আশীর্বাদে ভরা প্রতিটি নিশ্বাসে।

    2
    3 Comments
    • জীবনান্দ দাশের কথা মনে পরে গেলো। হায় চিল! সোনালী ডানার চিল………………

    • দারুন লিখেছেন কবি

    • চমৎকার এক রোমান্টিক আবেদন ফুটে উঠেছে আপনার এই কবিতায়! কল্পনা শক্তির সুন্দর প্রকাশ এখানে ঘটেছে যা আমার কাছে বেশ ভালো লেগেছে! শুভকামনা রইলো,আপনার জন্যে।

Skip to toolbar