Profile Photo

মাহমুদুল হাসানOffline

  • Hasan-Mahamud
  • তুমি মেঘ, আমি ফুল
    – মাহমুদুল হাসান

    আকাশ ছুঁয়ে ঝরে পড়ুক
    রৌদ্রছায়ার স্বপ্ন,
    মেঘের ভাঁজে গুঁজে রাখি
    চুপচাপ কিছু শব্দ।

    হয়তো সে ফুল নয় তবু
    গন্ধ ছড়ায় নীরবে,
    মেঘের মতো আলতো ছোঁয়ায়
    জড়িয়ে থাকে হৃদয়ে।

    পৃথিবী না জানুক কখনো
    এই গোপন ভালবাসা,
    আমরা শুধু দু’জন থাকি
    আকাশ-মাটির ভাষা।

    1
    2 Comments
Skip to toolbar