-
প্রার্থনায় লীলাবতী
লীলার জীবনে থাক স্বপ্ন, আদর মাখা যত্ন,
ভালোবাসার গোপন সুখ।
লীলার দুঃখে কাঁদে ঐ দূর পরবাসী, জাহাজী নাবিক আর ভোরের কাশফুল।
লীলার গোপন বেদনা,
শরতের শিশির হয়ে কপোল ছুঁয়ে যায়।
অশ্রুর ধারা নেমে আসে তার দেবীর মতো নত- বরফি কাঁটা চিবুক চেরা মুখ জুড়ে।লীলা তুমি থেকো ঘাসফুলে, রাতের আকাশে আর রোদের আলোতে।
লীলার দুঃখে জোনাকি আশার পিদিম জ্বালে,
অমাবস্যার অন্ধকারে।
লীলার জন্য সহস্র কবির অস্থিতে লেগে থাকা প্রেম
জেগে ওঠে পাখির কলরবে।লীলা তুমি পত্র দিয়ো, আকাশের ঠিকানায়।
আমি ডাকঘরে একাকী- আজন্ম প্রতীক্ষায়।
লীলা তোমার জন্য মেঘ, শতদল।
প্লাবনের ক্যানভাসে বৃষ্টি ভেজা গাঢ় সবুজ ।তোমার চোখের রং বেত ফলের মতো লাল হয়ে এলে,
আলোর নকশা কাটে পুরনো ঘুলঘুলি।
তোমার আগমনে আশাবাদী সহস্র শহুরে বুলবুলি।
তোমাকে দেখে ওপাড়ার যুদ্ধের প্রান্তর এখন নীরব, শান্ত
তোমার জন্য নতুন প্রভাত আনবে বলেছে বিপ্লবী নিখিল বিশ্ব।লীলা তুমি ভালো থেকো- আমাদের কবিতায়।
লীলা তুমি ভালোবাসা এনে দাও মরুশ্রীর জোছনায়।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


লীলা তুমি ভালো থেকো- আমাদের কবিতায়।
লীলা তুমি ভালোবাসা এনে দাও মরুশ্রীর জোছনায়।………………………অনবদ্য