Profile Photo

কবিতা সম্ভারOffline

  • Jannatul-Ferddus
  • স্রোতস্বিনী
    জান্নাতুল ফেরদ্দৌস
    স্রোতস্বিনী—
    নিরবধি এক সুরের মতো,
    যে জলে শুধু ধ্বনি নয়,
    বয়ে চলে হৃদয়ের গভীরতম অনুভব।

    সে বহে যায়—
    পাহাড়ের কোলে শিশির ভেজা ঘাস ছুঁয়ে,
    স্মৃতির কণ্ঠে এক ক্লান্ত গান হয়ে,
    ভোরের আলোয় রুপালি স্বপ্ন হয়ে।

    তার ঢেউয়ে লেখা থাকে—
    অপ্রকাশিত চিঠি,
    অকথিত অপেক্ষা,
    ভেসে যাওয়া ছুঁয়ে ফেলার ব্যাকুলতা।

    সে জানে না বিরতি,
    জানে না ফিরে আসার ঠিকানা—
    তবু হৃদয়ের প্রতিটি বাঁকে
    সে রেখে যায় এক নরম পরশ।

    আমরা হয়তো নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি,
    চুপচাপ, একাকী,
    কিন্তু সে জানে—
    কোন পাথরের ভেতরেও কতটা জল জমে আছে।

    2
    1 Comment
Skip to toolbar