-
ছুটি
হালিমা বিনতে খালেকছুটির ঘন্টা না বাজলেও
জীবন নিল ছুটি,
এরা আর কেউ আসবেনা স্কুলে
ঘুমের থেকে উঠি।
বলবেনা আর দাওনা আমার
টিফিন রেডি করে,
বলবেনা না আর মাগো আমার
ঘুড়তে ইচ্ছে করে।
গলা জড়িয়ে ঘুমাবেনা
ছোট্ট বাছাধন,
এমন কথা ভাবতে গেলেই
কেঁদে উঠে মন।
আর কখন ও মায়ের সাথে
হবেনা খুনসুটি,
কত বায়না কত আবদার
সবই নিল ছুটি।
কেমন করে সইছে মা তার
মানিক হারা জীবন,
এক নিমিষেই আঁধার হলো
আলো ভরা ভুবন।
যেছিল রোজ হাসির কারন
সদ্য ফোটা কলি,
দানব বিমান এক নিমিষেই
দিয়ে গেল বলি।4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
অমিত
@amitroy
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
abrar
@abrar
Md. Latiful safi diamond
@diamondsafi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Fazilatun Nesa
@fazilatun-nesa


এই বেদনা, এই শোক আমাকেই যে পরিমান পোড়াচ্ছে, বাচ্চাগুলোর বাবা-মায়ের কথা ভাবলেই বুকটা খা-খা করে উঠে। হে পরম করুনাময়, আমাদের এই শোক সইবার শক্তি দিন।