-
প্রণয়িনী
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
—————————————-তুমি, তুমি, করছো কেন—
বলতে পারো না,
আমাকে ছাড়া কিভাবে থাকবে তুমি?
তোমার এই নীরবতা ও বুকভরা দীর্ঘশ্বাস উপলব্ধি করি ।
যদিও তুমি স্মৃতিমন্থন করবে:
জোনাকির সেই কোমল স্পর্শ,
শিশিরভেজা দূর্বা ঘাসের উপর আমাদের পথচলা,
সৈকতে লাল কাঁকড়াগুলোর সাথে বুনো উল্লাস,
অমর একুশে বইমেলার স্মরণীয় মুহূর্ত,
ইলশেগুঁড়ি বৃষ্টির পর রঙধনু দেখা,
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের উষ্ণ আতিথেয়তা,
পহেলা বৈশাখে রমনা বটমূলের বর্ষবরণ,
পূ্র্ণিমা রাতে চাঁদের আলোয় নিবিড় আলাপন,
শরতের নীল আকাশে ঘুড়ি উড়ানো,
কৃষ্ণচূড়া, প্রজাপতি, নীলপদ্ম এবং আরো কত কি…
এখন হয়তো একাকিত্বই তোমার নিত্যসঙ্গী হবে ।
তবুও প্রিয়তমের জন্য প্রতীক্ষা!
অনুভব করি তোমার নিঃসঙ্গতা, কষ্ট ও বিষন্নতাকে ।
একেবারেই একান্তে ।
তুমি আমার ভালোবাসার সাম্রাজ্যের সম্রাজ্ঞী ।
আমার হৃদয়েশ্বরী ।3 Comments
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam

তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!