Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 1 year ago

    মানুষের মতো চোখ আমার!
    সোহেল নেওয়াজ

    অনেকভাবে নিরীক্ষা করে দেখেছি,
    আয়নায় বিভিন্ন এ্যাংগলে:
    মানুষের মতো চোখ আমার!
    বিস্মিত , হতবিহ্বল চোখ,
    দূর্বল ভীরু চোখ, কুচুটে হিংসাত্মক চোখ,
    কখনোসখনো চোখে বিদ্রোহ ও দেখতে পাই:
    ভীষণ বিহ্ববল চোখে বিদ্রুপ মাখা হাসিতে
    বুঝতে পারি, ঐ চোখে আমি নেই!
    কিন্তু চোখ দুটো আমার।
    দিনরাত্রি আলো অন্ধকারে নীনাল
    সব বুঝি! তবুও কেন জানি মনে হয়
    আমি কালার ব্লাইন্ড!
    আকাশে বাতাসে একটা গন্ধ
    নাকে আসে, চোখে দেখে ও দেখিনা , তবুও
    মিচমিচে খিটিমিটি চোখে
    যতটুকু দেখি , দেখি মানুষের মতো!
    পথে, প্রান্তরের হাওয়ায়, বাতাসে
    উল্টো পাল্টা জীবনে, হাপিত্যেশে,
    ভালোবাসায়, ঘৃণা, অবজ্ঞায়
    মানুষের মতো চোখ আমার!

    3
    4 Comments
    • সোহেল নেওয়াজের কবিতা “মানুষের মতো চোখ আমার!” এক গভীর আত্মবিশ্লেষণের কাব্য। কবি আয়নায় নিজের চোখের ভেতর দিয়ে মানুষ ও মানবতার জটিল মুখচ্ছবি খুঁজে দেখেন। চোখে বিস্ময়, ভয়, হিংসা, বিদ্রোহ—সবই আছে, কিন্তু তবুও “কালার ব্লাইন্ড” অনুভব করেন তিনি। এই দৃষ্টিভঙ্গি মানুষ হয়ে মানুষকে দেখা এবং নিজেকে খুঁজে না পাওয়ার এক সূক্ষ্ম রূপক। আমি কালার ব্লাইন্ড” পঙ্‌ক্তিটি কবিতার মর্মকেন্দ্র, যা মানসিক অন্ধত্বের প্রতীক। কবিতাটি আধুনিক অনুভূতি ও দার্শনিক ভাবনার এক সূক্ষ্ম মিশ্রণ। ভাষা সহজ হলেও চিন্তা গভীর, প্রতিটি চিত্রে আত্মবোধ ও অস্তিত্বের প্রশ্ন জেগে ওঠে।

    • আপনার এই কবিতাটি আত্ম-অনুসন্ধান, মানুষের পরিচয় এবং নিজস্ব চোখের মাধ্যমে জগতের সত্য উপলব্ধির একটি গভীর দার্শনিক নিরীক্ষা।

Skip to toolbar