-
========================স্বপ্নীল কারাগার==========================
লেখকঃ নাদিম হোসাইন।।
পর্ব নাম্বারঃ ১৬
——————————————————————————————————————
শাকিলা সকালেই চলে আসছে। লোকমান সাহেবের অবস্থা দেখে তো রীতিমতো কান্নায় প্রায় সারাদিন কাটলো। বাবার এই রকম অবস্থা সে মেনে নিতে পারে নি। রাত আটটা বাজে। মেয়ের সাথে বসে বসে গল্প করছেন শানু বেগম। শাকিলা বলছেন……
আম্মু.. আব্বু কি এইটা ঠিক করলো।
কোনটার কথা বলছিস..?
ওইযে, সন্ধ্যায় তার ম্যনেজার এসে যে বাইকটা দিয়ে গেল। এটা কি ঠিক হলো। আবীর এর কি বাইক চালাবার বয়স হয়েছে..!!
শানু বেগম একটু হেসে বললেন……
তোর ভাই কিন্তু এখন ছোট নয়। তাছাড়া তুই তো জানিস আবিরকে একটু বেশি ভালোবাসে তোর বাবা।
তা ঠিক আছে। আবির কোথায় গেল..?? দেখলাম বিকালে তোমার সাথে কি সব বলল। তারপর আবার চলে গেল।
শানু বেগম মুচকি হাসতে হাসতে বলছেন…..
বিয়ে করতে গেছে তোর ভাই।
কি সব বলছো তুমি।।
হুম ঠিক বলছি।
আম্মু তুমি কি সত্যি বলছো..!!!
শোন এসব কথা ছার। তুই কি আবীরকে ফোন দিয়েছিস নাকি।
নাতো…!!!!! কিন্তু কেন..??
ওকে বলিস না যে ওর জন্য বাইক কেনা হয়েছে। ওকে একটু সারপ্রাইজ দেবার জন্যই এটা করা হয়েছে। ছেলেটার মুখের হাসিটা……….
শানু বেগম শেষ করতে পারলেন না। শাকিলা বলে উঠলো…..
মা তুমিও!!! তুমি কেন বোঝনা বাইক ভালো না। যত্তসব দুর্ঘটনা কিন্তু বাইক এর কারনে।
ধুর, কিসব বলছিস। এসব কথা মুখেও আনতে নেই।
মা।। ও আমার আদরের ভাই। ছোটবেলা আমার অবুঝ বন্ধু ছিল কি ওই।
শানু বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন….
জানিরে মা। আচ্ছা তোর মেয়েটা কোথায়??
কোথায় আবার, কম্পিউটার এর সামনে হবে হয়তো।
শানু বেগম এর ফোনটা বেজে উঠলো।। শানু বেগম ফোন রিসিভ করলেন। তারপর হুম জাতীয় কিছুটা বললেন। তারপর একটু চুপ করে রইলেন। এবং অপরদিকের কথা শুনলেন। তারপর শেষে বললেন।
তাড়াতাড়ি বাসায় আয়। আমিও আজ তোকে একটা গিফট দেবো।
শাকিলা বুঝতে পারলেন আবির ফোন দিয়েছে। শাকিলা বলল…
কি ব্যাপার মা। কোথায় আবীর..??
বন্ধুদের সাথে আছে। যে কাজ করতে গিয়েছে সেটা মাত্র শেষ করলো। একটু পরই নাকি চলে আসবে।
কি জানি বাবা। তোমার আর তোমার ছেলের কত গোপন বিষয়। আমার জেনে লাভ নেই। আমাকে তো বিয়ে দিয়ে দিয়েছো। আমি তো অনেকটা পর এর মতই।
শানু বেগম একটু মুচকি হাসি দিয়ে বললেন।
শোন তাহলে। তোর ভাই আজকে বিয়ে করতে গিয়েছে।
কি সব বলছো মা তুমি।।
শোন, যা বলছি ঠিক বলছি। মেয়েটা ভালো। তবে সম্ভবত একটু গরিব ফ্যামিলি। আর মজার বিষয় হলো তোর ভাইয়ের থেকেও দু বছরের বড়।
শাকিলা এবার একটু অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে বলছেন…
আম্মু!! তুমি কি ঠিক বলছো। তোমার মাথা ঠিক আছে তো!!
তোর কি মনে হয় আমি তোর সাথে ফাজলামি করছি।
কিন্তু আম্মু। এই মেয়ে তো কোন দিক দিয়ে ঠিক হয়না। তুমি মেনে নিলে কিভাবে।
দেখ। আল্লাহ্ তো অনেক দিয়েছেন। টাকা পয়সা দিয়ে কি ছেলের সুখ পাবো।
সব ঠিক আছে আম্মু। তাই বলে পালিয়ে। একমাত্র ভাই আমার। আমার তো একটু সখ আছে নাকি।
আরে বাপরে। শোন.. মেয়েকে আমরা অনুষ্ঠান করেই তুলে আনবো। আমারও তো একটাই ছেলে। আমার কি কোন সখ নেই।
শাকিলা এবার একটু রাগ্বানিত স্বরে বললেন….
নাহ্ মা। আজ আমি আবিরকে কিছু একটা বলবো। আজ আমি ওকে একটু শাষন করবো।
আচ্ছা করিস। শোন। আমি একটু দেখে আসি। তোর বাবা কি এখনও জেগে আছে নাকি ঘুমিয়ে আছে।
শানু বেগম উঠে গেলেন। আর শাকিলা কিছুটা রেগে বসে রইলো। বোঝাই যাচ্ছে আজ খবর আছে আবীর এর।To be continue……
1 Comment
Friends
প্রাপ্তি রোজারিও
@praptirozario
অসীম রহমান
@ashim_rahman
Jannatun Nur
@jannatun-nur
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Syed Farah
@syedfarah
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
Alock
@alock
জে এস এম অনিক
@00anik
আজিজুর রহমান
@azizurrahman


এটি একটি উষ্ণ, আবেগপূর্ণ এবং রহস্যময় পারিবারিক মুহূর্তের চিত্র