-
ভানুসিংহ ঠাকুর
– শাহ্ আলম আল মুজাহিদহে বসন্তকবি,
তুমি বিরাজ করো সবার হৃদয়পুরে।
তুমি ছিলে অমলিন, আজও আছ অমলিন,
থাকবে তেমনি—জানি নিশ্চিত।
তোমার কবিতা আমি চিনি,
কিরণঢালা সূর্যের মতোই উদার।
তুমি ভানু—নামে কিংবা কবিতায়,
তুমি সিংহ—আকৃতিতে, প্রতিযোগিতায়।
তুমি বনের রাজা—
লিখেছ সহস্র অরণ্যের কবিতা।
তুমি কবির রাজা—
সুখ্যাতি তোমার বিশ্ব-আঁচলে পাতা।
আজ তোমার আলোয় অরণ্য সবুজ,
উজ্জ্বল ভোর—হে ভানুসিংহ ঠাকুর।1 Comment
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
মোরশেদ সাকিব
@morshedsakib
সা দি য়া (নন্দিনী)
@nandini
Syed Farah
@syedfarah
Rodoranjana Binte Anamika
@rodoranjanabinteanamika
abrar
@abrar
রেদোয়ান শাকিল
@readean
হাসনাত সৌরভ
@hasnat21
Abu Raihan
@aburaihan

আপনি অত্যন্ত আবেগ ও উপমার মাধ্যমে কবির অমরত্ব, প্রতিভার উদারতা এবং তাঁর সার্বজনীন আবেদনকে তুলে ধরেছেন।