-
কবিতা- যুদ্ধ
যুদ্ধ নয়, শান্তি চাই
যুদ্ধ নয়, মুক্তি চাই।
যুদ্ধ নয় প্রতিবাদ চাই
যুদ্ধ নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ চাই
যুদ্ধ নয় সততা চাই
যুদ্ধ নয় মমতা চাই
যুদ্ধ নয় সম্প্রীতি চাই
যুদ্ধ নয় নীতি চাই
যুদ্ধ নয় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই
যুদ্ধ নয় ভালো ভাবে বেঁচে থাকার আশ্বাস চাই
যুদ্ধ নয় মানবতা চাই
যুদ্ধ নয় অসত্যের বিরুদ্ধে নীরবতা ভাঙতে চাই
যুদ্ধ নয় হাতের মুঠোয় স্বপ্ন চাই
যুদ্ধ নয় আকাঙ্খার বাস্তবায়ন চাই
যুদ্ধ নয় দক্ষ নেতৃত্ব চাই
যুদ্ধ নয় স্রষ্টার আনুগত্য করতে চাই
যুদ্ধ নয় শিশুর জন্য প্রস্ফুটিত বাগান চাই
যুদ্ধ নয় একটি সুন্দর ভুবন চাই
যুদ্ধ শুধু কেড়ে নিতে জানে
চোখ বেয়ে অশ্রু ঝরে চেয়ে আকাশ পানে
এখনই বন্ধ করো যুদ্ধ
নইলে প্রকৃতি হয়ে উঠবে ক্ষূব্ধ।2 Comments
Friends
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
MAHMUD HAYAT
@mahmudhayat
মায়াবী ইলমাজ মেঘ
@sadiyatasnimsorna
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
রকেট মণ্ডল
@rocketmondol
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
মেহেদী মারুফ
@maruf1



বারুদ না হোক, বইয়ের পাতায় শব্দ উড়ুক রোজ,
বোমার চেয়েও দামি হোক আজ মানুষের এই খোঁজ।
কান্নামাখা চোখের কোণে হাসুক একটা ভোর,
তোমার কলমই কাটুক তবে অমানিশার ঘোর।