-
জুলাইয়ের আগুন
সাবিত রিজওয়ানরাস্তাগুলো হঠাৎ একদিন
চুপ থাকতে শেখেনি আর,
ধুলো উড়েছিল পায়ের তালে
শহর জেগেছিল বারবার।কেউ ফিরতে চেয়েছিল ঘরে
সাধারণ দিনের মতো,
কিন্তু সময় ডেকে নিল তাকে
অন্য এক পথের কথা।চোখে তখন আগুন ছিল
কণ্ঠে জমে থাকা শব্দ,
ভয়কে পেছনে ফেলে সবাই
দাঁড়িয়েছিল একসাথে দৃঢ়।হাতগুলো ছিল খালি তবু
ভেতরটা ছিল পূর্ণ,
অন্যায়ের সামনে দাঁড়িয়ে
হয়েছিল অদম্য দৃঢ়।কেউ হয়তো নাম রেখে গেছে
শহরের দেয়াল জুড়ে,
কেউ হয়তো হারিয়ে গেছে
অচেনা কোনো ভিড়ে।তবু তাদের পদচিহ্ন
মুছে যায় না সহজে,
জুলাই এখনো বেঁচে থাকে
প্রতিটা সাহসী রক্তে।যখনই অন্যায় নামে
নীরবতার ছায়া নিয়ে,
জুলাই ফিরে আসে আবার
তারুণ্যের হৃদয় দিয়ে।2 Comments
Friends
সাফায়াত প্রতীক
@protik
Eagles Dance Company
@eaglesdancecompany
Syed Farah
@syedfarah
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
অমিত
@amitroy


“রাস্তাগুলো হঠাৎ একদিন / চুপ থাকতে শেখেনি আর”। এটি এক অসাধারণ চিত্রকল্প।