Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • অামার সকল ইচ্ছে যেনো,
    কদম ফুলের গুচ্ছ-তাই;
    কারণ ছাড়াই অহর্নিশি,
    করছো অামায় তুচ্ছ তাই।
    তুচ্ছ করো, করছো তো বেশ,
    তাই বলে কি মানবা না?
    তোমায় কতো ভালবাসি!
    এইটুকু কি জানবা না?
    জানতে যদি তোমায় ভেবে,
    রাত্রি কাটে শূণ্যতায়;
    অাকাশ পাতাল সমেত সকল,
    খারাপ ভালো শূণ্য তাই।
    শূণ্য থেকে পূর্ণ তুমি,
    কৃষ্ণ থেকে পুরাণ বেদ;
    স্বপ্নে অামার দর্পে যেনো,
    গল্পে তুমি অনুচ্ছেদ!
    অামার এখন অলস সময়,
    অাটকে ঘড়ির তিন কাঁটায়;
    তোমায় ভেবে রাত্রি দিবস,
    ঝাপসা অালোয় দিন কাটাই!
    ভাবছি! তুমি বুঝবে অামায়,
    খুঁজবে তোমার গল্পতে;
    যেথায় ছিলো অলীক কিছু,
    একমুঠো বিকল্পতে।
    সাধ জাগে সেই অাগের মতো,
    হারাই অাবার কল্পনায়;
    যেথায় জমাট কল্পকথন,
    একচেটিয়া গল্প নাই।
    তারপরেও বলছি তোমায়,
    অামার কথা শুনছো কি?
    রাত্রি কতো না ঘুমিয়ে!
    দিনগুলো সব গুনছো কি?
    গুনবে কি অার?
    শুনবে কি অার?
    তুমি কি অার অামার কেউ?
    এমন প্রলাপ শোনাই এখন,
    চামাড়, কুমার কামারকেও!
    খুঁজবে অামায়, বুঝবে অামায়,
    বুঝবে অামি তোমার কি?
    দেখবে তখন কষ্টে হলাম,
    অাত্নঘাতী বোমার কি?
    বোমা যখন ফাটবে জোরে,
    লাগবে তালা কানটাতে!
    কাশবো তখন হাসবো জোরে,
    বিদ্রোহী সেই গানটাতে।
    করবো কি অার?
    ধরবো কি অার?
    প্রলাপ বকেই দিন কাটাই,
    কারণ অামার সময়টা যে;
    অাটকে ঘড়ির তিন কাঁটায়!

    #হ্যাশট্যাগ সৈয়দ জামান#

    1 Share
    11
    16 Comments
    • চমৎকার ছন্দবদ্ধ লেখা। সরল আকুতির জন্য অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 31 August 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 10 January 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 25 September 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসাধারণ অভিব্যক্তি, সাবলিল ভাষার প্রয়োগ, উপস্থাপনে মুগ্ধ হলাম। আরও এমন মনকাড়া লেখনি দেখতে চাই।

      শুধু: কিছু ফন্টগত সমস্যা কম্পিউটার স্ক্রীনে দেখাচ্ছে।

    • মুগ্ধতা ছড়িয়ে দিলেন কবি প্রিয়💚

    • অভিনন্দন।

    • নেটওয়ার্কের কারণে পুরোটা পড়তে পারছিনা, তবুও এইটুকু পড়েই যে আনন্দে অভিভূত আমি তার জন্য আপনাকে কৃতজ্হতা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 02 July 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অামার সময়টা যে;
      অাটকে ঘড়ির তিন কাঁটায়! -Good

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 April 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ছন্দ সত্যিই সুন্দর ভাবে সাজানো গোছানো। তুলটে যে এই লিখা টা এতো বেশি বার জনপ্রিয়তা পেয়েছে আসলেই পাওয়ার যোগ্য।

    • কাশবো তখন হাসবো জোরে,
      বিদ্রোহী সেই গানটাতে। অসাধারণ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 January 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar