Profile Photo

Anik BiswasOffline

  • anikbiswas
  • Profile picture of Anik Biswas

    Anik Biswas

    • 7 months, 1 week ago

    || ধন্যবাদ মা ||

    অফিসের কাজ নিয়ে বসেছিলাম। সারতে সারতে বেশ দেরী হয়ে গেছে। ঘড়িতে দেখলাম রাত ২:৫৭! ঘুমানোর সময় পার হয়ে গেছে, এখন আর চোখে ঘুম আসার কথা নয়। তাও বিছানায় গিয়ে শুয়ে পরলাম। বসে বসে কোমড়টা যা ধরেছিল!
    বিছানায় এপাশ-ওপাশ করতে লাগলাম। কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। কাল সকালে আবার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে—এটেন্ড করতে না পারলে হয়তো চাকরিটাই যাবে! একবার ভাবছিলাম – থাক এখন ঘুমাবোই না আর। কিন্তু সকালে মিটিংয়ের সময়ই হয়তো চোখ ঢুলুঢুলু করবে!কিছুক্ষণের জন্যে হলেও ঘুমাতে হবে। আবার এপাশ-ওপাশ করতে লাগলাম।
    অমনি ঘরের দরজাটা খোলার আওয়াজ হলো।
    —এখনও ঘুমাসনি, বাবু?
    —না মা। ঘুম আসছে না।
    —কতবার বলি তোকে —ঘুমের সময় ঘুম আর কাজের সময় কাজ। রাত জেগে কাজ করবি না, দেখেছিস শরীরের কি অবস্থা হয়েছে তোর? চোখের নিচে কালি পড়ে গেছে।
    —মা অফিসের যা চাপ!
    —আচ্ছা। চাপ-টাপ বাদ দিয়ে এখন একটু নিশ্চিন্তে ঘুমাতো। তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি-ঘুমা।
    —তুমি ঘুমাবে না?
    —আমি তো সেই কবেই ঘুমিয়েছি রে!
    হঠাৎ করেই মনটা কেমন করে উঠলো! মা! মা তো গতবছরই…
    আমি চিৎকার করে মাকে ডাকতে লাগলাম—মা, মা, ওমা! কোনো উত্তর নেই! তবে মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে যেন! চোখে ঘুম জড়িয়ে এলো।

    —বাবু উঠ। মিটিং আছে না?
    মায়ের ডাক শুনে চমকে ঘুম থেকে উঠলাম। বিছানায় উঠে বসলাম। ঘড়িতে দেখলাম ৭:৩০। ঠিক সময়েই উঠেছি, নাহলে আজ আর মিটিং এটেন্ড করতে হতো না। কিন্তু মা কি আবার এসেছিল?
    যাক, এইযাত্রায় মা বাঁচিয়ে দিলো।
    —ধন্যবাদ মা। লাভ ইউ।
    জানি উত্তর আসবে না, তবে এটা জানি—মা আমার সাথেই আছে!

    ~অনিক বিশ্বাস

    2
    2 Comments
Skip to toolbar