-
কবিতা : আজও মনে পড়ে
কবি : অন্তর চন্দ্রআজ এ স্বপ্নীল সন্ধ্যা উত্তর হাওয়ার গান ধরেছে
এমন সময় একতারার শব্দ বাজে কাণে,
লক্ষ্মীশ্রী বারবার আমায় কাছে ডাকে
হুতুম পেঁচার চোখ খুলেছে রাত্রির আঁধারে।
শহুরে লাইটে চোখ ঝালাপালা হয়ে গেছে
আবর্জনার স্তূপ গন্ধে একাকার,
চার দেয়ালের ভেতর যেন দম আটকে আসে
গাড়ির কোলাহল লোকে লোকারণ্য ।
কোথাও নেই হৃদয় জুড়ানো ঠান্ডা হাওয়া
গরম বাতাসে ভেসে ওঠে ধুলিকণা,
চোখ মুখ বন্ধ হয়ে আসে
এক্কেবারেই অস্বস্তিকর লাগে ।
তখন পল্লীবালার কথা মনে পড়ে আকাশের চিঠি আসে
দূর মেঘমালার মৃদু হাওয়ায় ভেসে মধুমাসে,
স্মৃতির আঙ্গিনার দিকে তাকিয়ে দৃঢ় নয়নে
মন করে টলমল ছুটে যাওয়ার ইচ্ছে জাগে
চাতক বাঁচে নতুন কোন স্বপ্ন আঁকে ।
নিত্য নবীন কিশোরীর বুকে গোলাপ ফুটেছে
পাখিদের রাজ্যে বটের ছায়ায় বসে,
মাঘের শীতে সুমধুর গন্ধ ভেসে আসে
দুর্বার গায়ে অতীত স্মৃতি বিজড়িত ।
তখন চলছে উত্তরায়ণের শেষ মুহূর্ত
মনের কোণে উঁকি দিচ্ছে চন্দ্রিমার ঝলক
প্রফুল্ল থেকে যায় গাঁয়ের ছবি ,
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে ছুটে চলি কোন এক স্বপ্নের দেশে।
সে যে আমার লক্ষ্মীশ্রী আঁচল পেতে রয়েছে বসে
স্নিগ্ধ সরল নীলাম্বর আজও কাছে ডাকে,
ভাল্লাগে না শহুরে কোলাহল
মন ছুটে যায় পল্লীবালার কাছে,
সবুজ শ্যামল রূপখানি তার আজও মনে পড়ে।-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 26 September 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 July 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 04 April 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 14 January 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Drako Shajib
@drako
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মোখলেসুর রহমান
@mokhles
Foyzur Khan
@foyzur-khan
UTTAM KUMAR BISWAS
@uttamk
Nipun Chandra
@nipunch
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Arup Ghosh
@arsumi
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com


জীবন এমন, বিরুদ্ধ বাস্তবতায় আমাদের বাঁচতে হয়। তখন স্মৃতিই সম্বল হয়। অভিনন্দন কবি।