Profile Photo

মোঃ রুবায়েত রহমান রাফিOffline

  • 8.

    কিছু বিদায় কখনো কখনো সম্পন্ন বিদায় হয় না ,
    অনুভূতি নতুন নাম নেয়—
    কখনো দীর্ঘশ্বাস,
    কখনো অভ্যাস !

    আজ নিজের ভেতরে বিচার বসালাম।
    হৃদয় — অভিযুক্ত।
    স্মৃতি — সাক্ষী।
    সময় — বিচারক।
    অভিযোগ একটাই—
    ভালোবাসা।
    সময় জিজ্ঞেস করল,

    “তুমি কি জেনে শুনে ভালোবেসেছিলে তুমি কি জানতে?
    যে একদিন তুমি শূন্যতার পার্কে দোলনা দুলবো আর সেখানে দেখবে কিছু যত্নহীন ফুলকে ফুলগুলো পর্যাপ্ত পানি পায় না শুকিয়ে গেছে |

    হৃদয় মাথা নিচু করে বলল—
    “আমি অপরাধ বুঝিনি,
    শুধু সত্য মনে হয়েছিল।”
    স্মৃতি তখন দাঁড়িয়ে বলল—
    “সে ছিল…
    অন্তত অনুভূতিতে ছিল।”
    রায় এখনো ঘোষণা হয়নি।
    কারণ ভালোবাসা কখনো পুরোপুরি
    দোষী প্রমাণিত হয় না।
    রাতের গভীরে হঠাৎ প্রশ্ন জাগে—
    সে কি সত্যিই ছিল?
    সে কি মানুষ ছিল?
    নাকি আমার নিঃসঙ্গতার ভিতরে
    আমি নিজেই নাকি তারে আমি আমার গল্পে রূপকথা চরিত্র সৃষ্টি
    করছিলাম ?

    হয়তো সে ছিল অন্ধকার বাসীদের আলো দেখাতো ,
    যাকে আমি নাম দিয়েছিলাম মানুষ।

    মেঘ যেমন চাঁদকে ঢেকে নেই তেমনি আমার জীবন রেখায় পূর্ণিমা নেই
    মেঘে ঢাকা পড়ছে |

    — মেঘে ঢাকা পূর্ণিমা |

    বাসন্তীর অপেক্ষায় দিনরাত, বটবৃক্ষের পাতা ঝরে।
    “কলমে: মোঃ রুবায়েত রহমান রাফি”।

    3
    4 Comments
Skip to toolbar