Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আজ মন ভাল নেই।
    জাকের আদিত্য
    কিছুই আমার ভাল লাগছে না। গভীর নক্ষত্রের রাত, পূর্ণিমা সন্ধ্যা অথবা অমাবস্যার অন্ধকার। ভাল লাগছে না জোনাকের দল অথবা গ্রামের মহল্লায় এক সাথে বেজে ওঠা জিকিরের ধ্বনি। সবকিছুই আমার নিরর্থক মনে হচ্ছে। খাবার ভাল লাগছে না, না ভাল লাগছে প্রেমিকার সতেজ যৌবন। আমার কবিতায় সৌন্দর্য খুঁজে পাওয়া যাচ্ছে না, জীবনের বিশালতা আমাকে আজ স্পর্শ করছে না। এমনকি এতো সাধের মুক্ত বাজার অর্থনীতি, গণতন্ত্র ভাল লাগছে না। জানি না কেন ভাল লাগছে না । আমার এখন একটাই ইচ্ছে আমি এক বৃদ্ধ বটের গাছের ঝুড়ির আড়ালে নিজেকে নির্বাসিত করবো এবং সকল খেলার অবসান ঘোচাবো। প্রয়োজনে আমিই হবো নিষ্ঠুর। কৃষ্ণের বাঁশির যাদুতে রাধাকে পাগল করে বলব তোমাকে আমার ভাল লাগছে না। আমি বেঁচে আছি অবিশ্বাসে, বন্দিত্বে, হতাশায়। এক সময় মুক্তির স্বপ্ন দেখতাম আজো তা বাস্তব হল না। না, না, কিছুই আমার ভাল লাগছে না।আমার সকল স্বপ্ন ভেষে গেছে আমার অপার্থিব দুঃখে।

    3
    5 Comments
Skip to toolbar