Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • আধুনিক জীবন
    -হাফিজুর রহমান

    কংক্রিটের শহর ছড়িয়ে পড়ে-
    বাগানের দিকে, ধ্বংসের গতিবেগে।

    শহরের চাপে, বৃক্ষের অকাল মৃত্যু-
    বাগান কমে, দেখেও কেউ দেখে না।

    একদল অন্ধ রাস্তায় নামে, পরিবেশবাদী-
    স্লোগান দেয়, “গাছ লাগান পরিবেশ বাঁচান”-
    কাগজে লিখে, যা তৈরি হয় বৃক্ষ থেকে।

    সুউচ্চ ইমারত সাজে আর্টিফিসিয়াল গাছে-
    মূল উপাদান প্লাস্টিক, যা মৃতদেহের হাড়।

    আধুনিক দিন বাড়ে, রাত কমে-
    হরেকরকম কৃত্রিম আলোর রঙে।

    স্বপ্ন টাওয়ার বিল্ডিংয়ে, নাগরিকের ভীড়-
    উপরতলায় ফাস্টফুড, নিচতলায় হাসপাতাল।

    ভেজাল খাবার খেয়ে, উপর থেকে নিচে নামে-
    লাইন ধরে ডাক্তার দেখায়, সহজ জীবন।

    আটটা থেকে পাঁচটা, সময় মেপে-
    ডিউটি করে ক্লান্ত হয় নাগরিক।

    অবশ হয়, দেহ নামে, চোখ নামে-
    যেমন প্রকৃতিতে সন্ধ্যা হেলে পড়ে।

    ছুটির দিনে নাগরিক, বাগানের পথে-
    অগ্রসর হয়, মহামারীর হারে-
    যেন ঘাতক ফিরছে, মৃতদেহের কাছে।

    [কবিতাটি কবি “শাহাদাতুর রহমান সোহেল” ভাইয়ের ” গাছ হাটে” কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা]

    4
    6 Comments
Skip to toolbar