-
|| নস্যিবাবুর দস্যি ভাগনে ||
নস্যিবাবুর দস্যি ভাগনে,
এমনি বলে যে কিছু চায়নে।কিন্তু প্রতিমুহূর্তেই মামার কাছে আবদার করছে,
মামা, মানে নস্যিবাবুকে তা দিতেই হচ্ছে।নস্যিবাবুর ভাগনে বলে কথা—
ভাগনের কথা ফেলে, কেন দুঃখ দেবেন অযথা!সেদিন নস্যিবাবু জরুরি নোট লিখছিলেন —
দস্যিবাবু সেখানেও হাজির হলেন!নস্যিবাবুকে করছেন জ্বালাতন-
হঠাৎ করে উপুড় করে, জরুরি বাক্স করে নিলো উল্টন-পাল্টন!নস্যিবাবু কিছু বলেননি; দিলেন হাসি—
তাই ভাগনে বলে, ‘মামা তোমায় খুব ভালোবাসি।”তাই ডেকে ‘সোনাবাবু’-
ভাগনেকে কাছে টেনে নিলেন নস্যিবাবু।আর সেদিন কার সাথে যেন-
করলো ঝগড়া দস্যি ভাগনে হেন!নস্যিবাবুর কাছে এলো নালিশ-
নস্যিবাবু বিচার না করে বলেন, “সোনাভাগনে, তুই কি এসব করতে পারিস?”দস্যি ভাগনে কাল করলো এক অগঠন! –
স্যার যখন ঘুমিয়েছিলেন, কলম দিয়ে এঁকে বদলে দিল মুখের গঠন!স্যার ক্ষেপে গিয়ে, নালিশ দিলেন নস্যিবাবুর কাছে,
নস্যিবাবু সব জেনেও বললেন, ”এসব শয়তানি বুদ্ধি নেই ভাগনের ধাছে!”স্যার নিরাশ হয়ে চলে গেলেন-
নস্যিবাবু প্রতিবারই ভাগনেকে এভাবেই মাথায় তুলেন!পরশু তো ক্ষুদিরামের মাথায় লাগিয়ে দিয়েছিল কাঁঠালের আঁঠা-
আর কাসুর চেয়ারে রেখে দিয়েছিল বেলের কাঁটা!প্রতিদিনই দস্যি ভাগনে করে উৎপাত!
যে কারও করে ফেলে সর্বনাশ-হুটহাট!নস্যিবাবু তাও ভাগনেকে কিছু বলেন না—
ভাগনের বিরুদ্ধে কোনো নালিশই যেন কানেই তুলেন না!কিন্তু আজ তো হয়ে গেছে একেবারে অদ্য-
দুপুরবেলা নস্যিবাবু ঘুমিয়েছিলেন সদ্য।ভাগনে এসে মজা করে, মামার চোখে মুখে ঢেলে দিল এক-কলসি জল—
নস্যিবাবু চকমকিয়ে উঠে নিজেকেই বললেন,
”দস্যিভাগনেকে আর মাথায়- তুলবি কি না বল?”~অনিক বিশ্বাস
(ক্লাস এইট-নাইনে থাকতে লেখা কবিতাটি। যদিও আমার বেশিরভাগ লেখালেখি ওইসময়েরই।ওই সময়টাতে অনেক লেখালেখি করতাম!)
4 Comments-
কবিতাটা পড়ে মুখে হাসি চলে আসলো! মামার অন্ধ ভালোবাসা আর ভাগনের দুষ্টুমির এই মিশেলটা ক্লাস এইট-নাইনের লেখা বলে বিশ্বাসই হয় না!
Friends
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Aziza Mahbub Siddique
@aziza-mahbub-siddique
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
অমিত
@amitroy
ইভান
@ivan
afrad zayan
@afradzayan



সুন্দর।