-
-রুপক (১ম পর্ব)
-হাফিজুর রহমান
গুমোট বাঁধা হাহাকার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কান্না করি।আবার কান্না নিজেও এক হাহাকার।ব্যাপারটা এমন যে,বৃত্ত থেকে বের হতে চেয়ে বৃত্ততেই আটকে থাকা।কিংবা তোমার থেকে দূরে যাওয়ার সমাধান হিসেবে তোমার কাছেই ফিরে যাওয়া।মাথার ভেতর এ শব্দগুলো ঘুরপাক খাচ্ছিলো। তখন চোখের জল থমকে গেলো।স্থির চিত্রের মতো।নিচেও নামছে না আবার উপর থেকে গড়িয়েও পড়ছে না।কিছুক্ষণ পর,চোখের জল যেখানে থেমে গিয়েছিল।সেখান থেকে নিচের দিকে গড়িয়ে পড়ছে।থমকে যাওয়া আর গড়িয়ে পড়ার মধ্যে ব্যাবধান ছিল ত্রিশ সেকেন্ডের মতো।আসলে কি জল থমকে গিয়েছিল?নাকি আমার মস্তিষ্ক ভুল সংকেত প্রেরণ করেছে।এটা নিয়ে সন্দেহ হচ্ছে।তবে কি আমরা যা দেখি তার সবটা সত্যি নয়?সত্য কি?যেখানে মিথ্যা থাকে না।মিথ্যা কি?যেখানে সত্য থাকে না।যেখানে সত্য আর মিথ্যা একত্রে থাকে তাকে কি বলে?বিছানায় পড়ে থাকা মোবাইলটা বেজে উঠলো।হাতে নিয়ে কল রিসিভ করলাম।
বললাম।
-কে বলছেন?
-আমি রুপা।
-হিমুর রুপা?তবে আমি হিমু না।
-না।আমি আপনার রুপা।
-আপনার কোথাও ভুল হচ্ছে।আমার কোনো রুপা নেই।
-পাগলের প্রলাপ না বকে।বাসা থেকে বের হোন।
-কোথায় আসবো?আমি তো আপনাকে চিনি না।
-আমি আপনার বাসার সামনে দাড়িয়ে আছি।
-আপনি আমার বাসার ঠিকানা পেলেন কোথায়?
-স্বপ্ন যোগে পেয়েছি।এইবার নিচে নেমে আসো রুপক।
-আপনি আমার নাম জানলেন কীভাবে?
-বললাম তো স্বপ্ন যোগে পেয়েছি।চৈত্রের উষ্ণতায় আমি ভিজে একাকার।রুপক মোবাইল ফোনটি বিছানায় রাখলো।কিছুটা কৌতুহল ও বিস্ময় নিয়ে জানালার সামনে গেলো।দোতলা থেকে তাকিয়ে কিছুই দেখতে পেলো না।সে কি ভুল দেখেছে?কথোপকথনটি কি বাস্তবে ঘটেছে?এসব কি তার কল্পনায় তৈরি?
ফোনটি আবার বেজে উঠলো।জানালার পাশ থেকে বিছানায় গেলো।কলটি রিসিভ করলো।অপর প্রান্ত থেকে চৈত্র মেজাজে বলে উঠলো।
-রুপক তুমি কি আসবে না?আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি?এসব কি ঘটছে তার সাথে?কিছুক্ষণের জন্য সে বোবা হয়ে গেলো।কথা বলার চেষ্টা করছে কিন্তু শব্দ বের হচ্ছে না।মনে হচ্ছে কন্ঠ নালী অস্তিত্বহীন হয়ে পড়েছে।
এতে করে রুপার চৈত্র মেজাজের মাত্রা দ্বিগুণ হয়ে গেলো।রুপা বললো।
-রুপক চুপ করে থেকো না।কথা বলো।এই কথা শুনবার পরে,রুপক তার কন্ঠ নালী ফিরে পেলো।
রুপক বললো।-আমি জানালার পাশে গিয়ে দেখেছি।নিচে কেউ নেই।
-আমি অদৃশ্য।আমাকে দেখা যায় না।স্পর্শ করা যায় না।শুধু অনুভব করা যায়।
-কি বলছেন এইসব?সব মাথার উপর দিয়ে যাচ্ছে।মনে হচ্ছে বিদেশি মদ খেয়ে মাতাল হয়ে গেছি।সবকিছু ঘুরছে।হয়তো,আজরাইল ফেরেশতা এসে জান কবজ করে নিয়ে যাবে।
-এতো চিন্তিত হওয়ার দরকার নেই।এখন আজরাইল ফেরেশতা আসবে না।
-কেন?
-আমি রসিকতা করেছি।এবার নিচে নেমে আসো।আধঘণ্টা ধরে আমি দাড়িয়ে আছি।চলবে——?
5 Comments
Friends
Syed Farah
@syedfarah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
আরিফুল বিন রশীদ
@muhammad-ariful-bin-rashid
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
ইভান
@ivan
D K MAHANTA
@dkmahanta01718942602
Nehal Nibir
@nehalnibir
আহমেদ আরভিন
@sweetsohely
সা দি য়া (নন্দিনী)
@nandini



শুরুটা ভালোই, পরের পর্বের অপেক্ষায় থাকলাম!