Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • আমার শুধু মানুষ হারিয়ে যায়।
    আমি জানি আমার অনেক বাজে স্বভাব আছে
    মানুষ হারানো টা কেন জানি ডাল ভাত হয়ে গেছে।
    কত মানুষ কতকিছু হারায়
    আমি হারাই মানুষ।
    কেউ টাকা হারায়
    কেউ মানিব্যাগ হারায়
    কেউ কেউ তো জীবন টা ই হারিয়ে ফেলে।
    আর আমি¿
    আমি মানুষ হারাই।
    হিসেব করে দেখলে আমি যত না মানুষ হারাই
    তার হার সবচেয়ে উচ্চ জি.ডি.পি যে দেশের
    আমার মানুষ হারানোর কাছে কিছু ই না।
    আমার এখন আর কোনো মানুষ নাই।
    চেষ্টা করেছি,কিন্তু ঐ যে বলে বালু মুষ্টি করে রাখতে নেই
    ফসকে যাবে।
    আমারও তাই হয়েছে।
    যাকেই শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম
    যাদের আগলে রাখতে চেয়েছিলাম
    সবার আগে তারা ই হারিয়ে গেছে।
    আমার মানুষ হারায়,আমার স্মৃতির ভাড় বাড়তে আছে।
    এতো এতো স্মৃতি যে আমাকে সিগারেট পোড়ায় না।
    মানুষের স্মৃতি পোড়ায়।
    চিন্তা করে দেখলাম,আমার তো মানুষ হারিয়েই যায়।
    এরচেয়ে আমি হারানো মানুষ গুলোর স্মৃতি জমাই।
    দূর্বিষহ একটা জীবন হলেও,আমার জন্ম হয়তো,
    মানুষ হারানোর জন্যই হয়েছে।
    এইতো আমার কাজ
    আমি মানুষ হারিয়ে স্মৃতি জামাই।

    2
    4 Comments
Skip to toolbar