Profile Photo

বিদৌরা প্রিয়দর্শিনী বারহানOffline

  • bedowrapriodarshini
  • যখন নিরবে দূরে দাড়াও এসে…..
    যেখানে পথ বেঁকেছে।
    তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
    কে জানে কি আবেশে দিশাহারা…..

    এই যে কিছু মানুষ আমাদের সামনে দাড়িয়ে যায় যখন তখন হুট করে। যাদের প্রতি আমাদের সেই স্রোতের মত উত্তাল আর আকাশের মতো মুক্ত ভালোবাসারা তাদের ছুঁতে চাওয়ার মতো মুহূর্তরা খুব দিশেহারা হয় বোধহয়।

    পড়ে যাওয়া পেন্সিল উঠিয়ে দেওয়ার সময় আলতো এক মিলি সেকেন্ডের হাতে হাত ঠেকার মতো অহেতুক জিনিসকে কেমন অদ্ভুত সিনেমাটিক ঠাউরে দেয়।

    বা ভিড়ের ভিতরে ক্যাসুয়ালি মুঠোফোনের ভিতরে ঢুবে থাকা যুবক বা যুবতিটি যখন নিতান্ত চোখের পাতা ফেলাতেই উপরে তাকিয়ে চোখে চোখ পরে যায় তখনকার মুহূর্তে দূর থেকে মনে সে শুধু আমাদের দেখছে বাকি পুরো আশেপাশের জিনিস মৃত নদীর ন্যায় শান্ত। মুহূর্তের নাম হয় তখন কাব্যিক।

    তারপর বাস্তব আসে আর মনে হয় তুমি কি মরিচীকা না দ্রুবতারা? তারা স্বভাবতই উত্তর দেয় না। উত্তর দিতে পারে না। এই যে দিশেহারা মন একটার পর একটা কাব্য সাজায় সেসবের উত্তর হয় না। তারা নিরবে দূরেই থেকে যায় কাছের থেকে তারা বড্ড বে -রসিক বাউন্ডুলে।

    কিছু জিনিস দূর থেকেই সুন্দর কাছে এলেই সেই সিনেমেটিক ইক্সপেরিয়েন্সের সমস্ত প্লট হোল আর
    কাব্যিকতার সমস্ত বিরাম চিহ্নের ভূল চোখে পরে।আর যারা এই নিরব দূরের দিশেহারা ভালোবাসার সমস্ত ভুল বিরাম চিহ্নিত যায়গা এবং সিনেমার ভুলভাল প্লট হোল জেনেও সেই ভালোবাসাকেই চায় তারাই বোধহয় ভালোবাসা মানে বুঝে। বোঝে দূরত্বের মূল্য ।
    আর তারাই বলে উঠে,

    আমিও ছুটে যাই সে গভীরে
    আমিও ধেয়ে যায় কি নিবিড়ে।

    5
    5 Comments
Skip to toolbar