Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • Profile picture of MD HAFIZUR RAHMAN

    MD HAFIZUR RAHMAN

    2 months ago

    স্বাধীনতার ছায়ায় পরাধীনতা
    -হাফিজুর রহমান

    এই স্বাধীনতা-
    লাখো শহিদের রক্ত আর-
    লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত।

    স্বাধীনতা আর বিজয়,
    দিবসেই কি তারা সীমাবদ্ধ?
    এজন্যই কি তাদের এই আত্নত্যাগ?

    স্বাধীন।
    আসলেই কি আমরা স্বাধীন?
    নাকি নামমাত্র?

    পঞ্চ ইন্দ্রিয়-
    তার সব অধিকার হারিয়েছে-
    গুম-খুনের ভয়ে।

    গনতন্ত্র-আইন-বিচারব্যাবস্থা-
    এসব-ক্ষমতাসীনদের।

    জনগন কেবল-
    দর্শক মাত্র।

    চিড়িয়াখানায় বন্দী থেকে-
    কি নিজেকে স্বাধীন বলা যায়?

    5
    6 Comments
Skip to toolbar