-
কিছু নিকষ অনুভূতি।
আমি কোটি মুহূর্তের মৃত এক জীবন্ত শবদেহ।
মৃত, গলা সে মরদেহ, যাতে মাছি উড়ে এসে বসে,
সংসার আর বাহ্যিক শেয়ালরুপি আকাঙ্ক্ষারা যাতে কামড় বসায় কষে!
আমি আমার নই যেন,আমি এক জীবনের পুরনো সেই হাহাকার;
বিফল অতীতের নষ্ট সময়গুলো করে তিরস্কার,
তীব্র ভর্ৎসনা করে কিছু করতে না পারার।
আমি নই নিজের প্রতি একান্ত, কতো স্বার্থের তরে আমি বাঁচি জীবনের শত ঝড় উপেক্ষা করে,
সুখ আর এতটুকু শান্তি পাবার আশে নিজেকে উজাড় করে!
আমি জানি, আমি বিলিয়েছি নিজেকে।
অপরিণত সময়ে প্রকৃতি, ধানের মাঠ, আদিগন্ত শুভ্র কাশফুল আর শ্রাবণের দুপুরে মৃঘির ঘাটে,
আমি আজ বঞ্চিত, সংসার বয়ে বয়ে ক্লান্ত এই জীবনের নদীতটে।
1 Comment
Friends
Drako Shajib
@drako
মনির হোসেন
@monirhossen
Syed Farah
@syedfarah
Tahin Bhuiyan Chayapothik
@tahinbhuiyanchayapothik
মো: নাজমুল আখতার
@faith
Md Nurnobi islam sumon
@mdnurnobiislamsumon
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
আনিস কবির
@aniskabir
Azaha Sultan
@azahasultan

“আমি কোটি মুহূর্তের মৃত এক জীবন্ত শবদেহ”—অনবদ্য