-
[“লাঞ্ছিত ধরিত্রী”]
অন্ধকার যেথা গূঢ় হয়ে আসে লালসার হাহাকারে,
মানুষের বেশে পশু জাগে আজ লোকালয়-প্রান্তরে।
নারীর অঙ্গে যে আঁচলখানি পবিত্রতার টানে,
পশুত্ব তারে ছিন্ন করিল পাশবিক অভিমানে।অন্ধকারে লুকানো পিশাচ মানবের রূপ ধরি,
পবিত্রতার পুণ্য আলোক নিল যে আজি হরি।
যে নারী ধরণীর মমতা-মূর্তি, সহিষ্ণুতার প্রাণ,
তারি অঙ্গে বিঁধিল আজিকে কলুষিত অপমান।
হায় বিধাতা, তোমার ভুবনে একি এ নিদারুণ খেলা!
বিবেক যেথা লুপ্ত আজিকে, হীন স্বার্থের মেলা।
পশুত্বের উদ্ধত নখ যখন বিঁধে রে কোমল গায়,
তখন কি তব ন্যায়ের দণ্ড পথের ধুলায় লুটায়?
ওগো মানবী, তুমি কেন আজি সহিবে এ লাঞ্ছনা?
তোমার ধৈর্য যেন না হয় ভীরুর আত্মপ্রবঞ্চনা।
ভিতরে তোমার যে তেজ নিহিত, যে অনল অনিবাণ,
তারে জাগাও বজ্রনিঘোষে, করো পিশাচেরে খানখান।
উড়াও তোমার আঁচল-পতাকা ন্যায়ের রুদ্র বায়ে,
পাপের তিলক মুছে দাও আজ ধরণীর ধূলি-গায়ে।
যে হস্ত পাষণ্ড, যে আঁখি লোলুপ— হোক তারা ছারখার,
তোমার তেজে মুক্ত হউক আগামীর পথদ্বার।
ভয় কি তোমার? জাগো মহীয়সী, জাগো তব নিজ শক্তিতে,
বিচারের বাণী যেন না কাঁদে নীরব নিভৃত ভক্তিতে।
অন্যায়ের সাথে সন্ধি যে করে, সে-ও সমান অপরাধী,
তোমার তেজে স্তব্ধ হউক এই পৈশাচিক ব্যাধি।[ সাব্বির হোসেন। ]
2 Comments
Sabbir Hossain
Friends
খালেদা আক্তার
@khaledaakhter
Kazi Adam
@kaziadam
area info
@areainfo
Mahiya Islam
@mahiyaislam
md.asaduzzaman ripon
@md-asaduzzamanripon
গোলাম ফারুক অভি
@enterprisesikder45gmail-com
02101988
@sahedahmed
মো: আমিরবিন আনোয়ার
@writeramir
শেখ মিজানুর রহমান
@sheikhmizanurrahman66gmail-com

অন্যায়ের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠের প্রতিবাদ!