-
কেশ সাদা বক হবে
-হাফিজুর রহমানশিউলি গাছের তলায় জমেছে ফুল,
কুড়িয়ে এনেছি তুমি কেশে দেবে বলে,
যেন রাত মাখা কেশ সাদা বক হবে।গোলাপ গাছের নিচে পড়ে আছে লাল,
কুড়িয়ে নিয়েছি কাটা ছাড়া হাতে দেব,
যেন ভালোবাসা সেজেছে রক্ত রঙে।লেমন গাছের তলে পড়ে আছে পাতা,
কুড়িয়ে রেখেছি আমি নেবে বলে তুমি,
যেন সুগন্ধ ছড়াবে তোমার দেহে।ভব গাছ তলে সময় ছড়িয়ে আছে,
জমিয়ে রেখেছি আমি নেবে বলে তুমি,
যেন ব্যাস্ততা শবের মতোন হবে।কাঁঠাল গাছের তলে ডানা পড়ে আছে,
কুড়িয়ে নিয়েছি আমি নেবে বলে তুমি,
যেন পাখি হয়ে মহাদেশ উড়বে তুমি।8 Comments-
-
-
শিউলি থেকে শুরু করে কাঁঠাল গাছের ডানা পর্যন্ত প্রতিটি স্তবকে একটা করে স্বপ্ন লুকিয়ে আছে! তবে সবচেয়ে বেশি মুগ্ধ করল “রাত মাখা কেশ সাদা বক হবে” এই উপমাটা এতটাই অপ্রচলিত আর মৌলিক যে পড়ে একটু থমকে যেতে হয়!
-
ভিন্ন ভিন্ন স্বপ্নে মগ্ন থাকা আর তাকে ভেবে যাওয়া অসাধারণ 🤍 তার প্রতিটা মুহুর্ত কিংবা তাকে সাজানোর ইচ্ছেরা বেশ দারুণ ছিলো।
-
Friends
Syed Farah
@syedfarah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
আরিফুল বিন রশীদ
@muhammad-ariful-bin-rashid
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
ইভান
@ivan
D K MAHANTA
@dkmahanta01718942602
Nehal Nibir
@nehalnibir
আহমেদ আরভিন
@sweetsohely
আর্য্য সপ্ত দর্শী
@nandini


চুলে শিউলি ফুলকে বকের সাথে তুলনা করাটা জাস্ট অসাধারণ! আপনার কল্পনাশক্তিকে সালাম!