-
ছোটবেলায় কেউ কিছু পারিনা, বুঝিনা এসব বললে অস্থির লাগতো, রাগ হত। যত বয়স যাচ্ছে, জীবনে শান্তির গুরুত্ব দিতে শিখে গেছি সবকিছুর ওপরে। নিজের এই গ্রোথটা আমার ভালোলাগে। কেউ যদি এসে বলে আপনি এটা বোঝেন না, সেটা পারেন না, আপনি ভুল, তাকে নরম করে বলি, ‘আপনি পারেন, আপনি ঠিক, আপনি বোঝান, আমি বুঝি, না বোঝালেও ক্ষতি নেই, পারতেই হবে এরকম কথা নেই।’
কিছুই না বোঝা, কিছুই না পারার ভান ধরে থাকার ভেতরে একটা অসামান্য আনন্দ জীবন লুকিয়ে রেখেছে।
7 Comments
নক্ষত্রের মত হৃদয় পড়িতেছে ঝরে, শিশিরের মত শব্দ করে....
Friends
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
আরিফুল বিন রশীদ
@muhammad-ariful-bin-rashid
সাম্য রায়
@gourabroy
ইভান
@ivan
Redwan Khan
@redwan-khan
সা দি য়া (নন্দিনী)
@nandini
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan


লেখার বিশ্লেষণঃ সত্যিই তো, সব তর্কে জিততে চাওয়া বা নিজেকে সেরা প্রমাণ করার লড়াইটা বড্ড ক্লান্তিকর। এই অবস্থানকে দর্শনের ভাষায় বলা হয় ‘Selected Ignorance’ বা বেছে নেওয়া নীরবতা। যখন কেউ নিজেকে ‘সবজান্তা’ ভাবে, তখন তাকে সেই মরীচিকার মধ্যেই থাকতে দেওয়াটা এক ধরণের দয়া। আর নিজে ‘অবুঝ’ সেজে থাকাটা হলো এক ধরণের ঢাল, যা বাইরের অযাচিত অশান্তিকে মনের ভেতর ঢুকতে দেয় না। ‘পারতেই হবে এমন কথা নেই’— এটা এক ধরনের মুক্তি।