Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বহুদিন আগের লেখা। আগেও হয়তো প্রকাশিত হয়েছিল। তবু আবার দিলাম।

    স্বরলিপির সাক্ষ্য

    মৃত্যু বড় অদ্ভুত। সে জানে না ওই উচ্ছল যুবতীর কণ্ঠে কি মাদকতা? কিভাবে এক জন পিতা তার সন্তানকে কাঁধে বসিয়ে হেঁটে যায় সহস্র মাইল, যখন মিলের সাইরেন বেজে ওঠে। সে জানে না ওই জনহীন শস্য ক্ষেতের প্রান্তরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা কিভাবে তার হারিয়ে যাওয়া ছেলের জন্য অপেক্ষা করে? কিভাবে রাত্রি যাপন করে ওই বিধবা রমণী? সে জানে না ওই ছেলেগুলো কি এক বেখেয়ালে এই যুদ্ধে জড়িয়ে পরেছিল।
    মৃত্যু বড় অদ্ভুত। সে জানে না কিভাবে নাবিকেরা তারার গতিপথ দেখে ফিরে যেতে চায় বন্দরের প্রেমিকার কাছে। সে জানে না ওই মেয়েটি এখনো হাঁটতে শেখে নি।
    মৃত্যু বড় অদ্ভুত। সে এক অন্ধকার। অন্ধকারের নীতি ক্ষুধা। ক্ষুধার অনলে সে সব কিছু গ্রাস করে। মৃত্যুই অন্ধকার। তার করাল গ্রাসের অন্ধকার থেকে কেউ পালাতে পারে না। সে বেখেয়ালি এবং সমতায় বিশ্বাসী। সে সম্রাট এবং পাড়া গাঁয়ের কবিদের একই সমান্তরালে নিয়ে আসে। মানুষ মৃত্যুকে ঘৃণা করে। তাই সে জীবনের ঐশ্বর্য আঁকে শব্দে, ছন্দে, গানে এবং স্মৃতিতে। মৃত্যুকে পরাজিত করার অদম্য সাহসে সে মৃত্যুকে তাচ্ছিল্য করে। তারপর কফিনের পাশে কালো পোশাকে এক দল উপস্থিত হয় কোন বৃষ্টিস্নাত সন্ধ্যায়। মানুষ পরিণত হয় ভস্মে অথবা মিশে যায় রাজাদের হাড় কবিদের হাড়ের সাথে, মৃত্তিকার গভীরে পরস্পরকে আলিঙ্গন করে। তবু মানুষ গান গায়, জীবনের গান। সে তার সবটুকু হৃদয় দিয়ে জীবনকে আলোকিত করতে চায়, তাকে অনুভব করতে চায়। মৃত্যুর সহজাত ধর্মের বিরুদ্ধাচারন করে এবং প্রজন্ম থেকে প্রজন্ম স্মৃতিতে বেঁচে থাকে চতুর কৌশলে।
    প্রিয় বন্ধু মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যায় না। আমরা বেঁচে থাকি স্মৃতিতে,শতাব্দী পুরাতন মহাজাগতিক নীহারিকাদের নিবিড় অস্তিত্বে।

    5
    6 Comments
    • মৃত্যু থামায় পথের গান,
      স্মৃতিতে অমল প্রতিটি প্রাণ।
      আঁধার আসুক গ্রাসের টানে,
      জীবন জাগুক নতুনের গানে।
      ভস্মের তলে দেহের মিতালী,
      হৃদয়ে জ্বলুক আশার দিয়ালি।

    • ‘মৃত্তিকার গভীরে পরস্পরকে আলিঙ্গন করে’—এই রূপকটি অসাধারন।

    • সত্যিই মৃত্যু জানেনা, মানুষের মনের খবর 😇

    • “জনহীন শস্য ক্ষেতের প্রান্তরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা” ___মনোহর এক দৃশ্যকল্প ! __পড়ার সঙ্গে সঙ্গে মনে হলো এই দৃশ্যটি যদি ভ্যান গগ আঁকতেন কেমন হতো সেই তৈলচিত্রটি ! এবং তা কেমন হতো য্যানো আমার নিজের চোখের সামনে ভেসে উঠলো, দেখতে পেলাম! ___আপনার লেখায় এই দৃশ্যকল্পটি প’ড়ে আমি আসলেই মুগ্ধ হয়েছি!অসংখ্য ধন্যবাদ,আপনাকে।

Skip to toolbar