Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মানুষ নিজেকে আয়নায় দেখতে পছন্দ করে। এই আয়নায় সে যে প্রতিবিম্ব দেখে সেটাই অহং। এটা শুধু পারদের প্রলেপের আয়না নয় এই আয়নায় সমাজ থাকে, পরিবার, পরিজন থাকে। প্রতিবিম্ব দেখে সে নিজের সম্পর্কে একটা ধারণা তৈরি করে এবং অন্যদের সাথে তার পার্থক্য কি ধরনের তা বোঝার চেষ্টা করে। এই আয়নার প্রতিবিম্ব তাকে তৈরি করে, তার আচরণ নিয়ন্ত্রণ করে। এটা ইমেজারি কিনতু এটি তার বাস্তব বা রিয়েল নয়। এটি তার রিয়ালিটির একটা অংশ। তার রিয়ালিটির আরেকটা অংশ হলো ভাষা, সমাজ এবং অন্যান্য উপাদান যা সিম্বলিক। ইমেজারি এবং সিমবলিক ধারণা গুলো মানুষের রিয়েলিটি তৈরি করে। কিন্তু গল্পটি এতো সহজ নয়। প্রত্যেকের ভেতর একটি অংশ আছে যা হলো রিয়েল। এই রিয়েল কে মানুষ নিজেই চিনতে পারে না। মানুষ তাই সামাজিক হলেও বাস্তবিক ভাবে একা। যে নিজেকেই প্রকৃত চিনতে পারে না তাকে অন্যরা কিভাবে চিনবে? রিয়েল অংশটি প্রকাশিত হয় বিকার গ্রস্থ অবস্থায়। তার স্বপ্নে বা দুঃস্বপ্নের সময়, তার অস্তিত্বের সংগ্রামের সময়।

    রাত বাড়ছে, ইনসমনিয়া তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে। অনেক দিন আগের কিছু স্মৃতি কাজ করছে। আমারও একটা আয়না ছিল যেটাকে সচেতন ভাবে ভেঙে ফেলা হয়েছিল। সেই সময়টায় আমি অল্প কিছু মানুষের সহোযোগিতা পেয়েছিলাম এবং আজ পর্যন্ত তারাই সবচেয়ে কাছের মানুষ।

    জীবন সহজ ছিলো না। এখনো আমার অতীত আমাকে ছায়ার মতো অনুসরণ করে। আজো তার প্রভাব আমি অনুভব করি। তবে এটা ঠিক আমি আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছি। এখন নিজের আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে করে না বরং অন্যের আয়নায় নিজেকে দেখতে চাই।

    জীবন আপনাকে হত্যা করবে। করবে আহত বা নিহত। এই সহজ সত্যকে মেনে নিতে শিখুন। এই সত্য যদি মেনে নিতে না পারেন দুঃখই হবে একমাত্র বন্ধু।

    7
    10 Comments
    • ইনসোমনিয়ার রাতে স্মৃতি আর দর্শনের এমন গভীর মিতালি খুব কম দেখা যায়। আপনার লেখার প্রতিটি শব্দ ভাবিয়ে গেল।

    • বেশ লিখেছেন…

    • যাকে “রিয়েল” বলা হয়েছে সে কি রিয়েল ?
      রিয়েল জিনিশ কিন্তু খুব কম পাওয়া যায়

      • আমার এই লেখাটিতে আমি Jacques Lacan কিছু আইডিয়া অত্যন্ত সরলীকরণ করে লিখেছি। Jacques Lacan এর মতে the unconscious is structured like a language. এখানে unconscious ই real. এবং একজন ব্যাক্তি মানুষ নিজেই স্বাভাবিক ভাবে তার real part সম্পর্কে ধারণা রাখে না। আপনার এই অংশটি প্রকাশিত হবে তখনই যখন আপনি বিকার গ্রস্থ অবস্থায় থাকেন। তার স্বপ্নে বা দুঃস্বপ্নের সময়, তার অস্তিত্বের সংগ্রামের সময়। এবং আরেকটি জায়গায় আপনার আসল পরিচয় প্রকাশিত হবে সেটা হল সৃষ্টিশীলতায়, মানে আপনার কাজে, কর্মে, ছবিতে । এটাই Jacques Lacan বলতে চেয়েছেন। Jacques Lacan সহজ পাঠ্য নয়। আমি একটি অতিসরলীকরন উপায়ে তত্ত্বটি তুলে ধরেছি। আমি আপনাকে বলব Jacques Lacan পরে দেখতে। Jacques Lacan পাঠ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।

      • অবশ্যই পরে দেখব সময় পেলে

    • মায়ার আয়না ভাঙে,
      অতীত ছায়ায় জাগে,
      সত্য মরণ আগে।

    • চিন্তাশীল এক লেখকের চিন্তা ধারার সঙ্গে পরিচিত হলাম। শুভেচ্ছা রইলো।

Skip to toolbar