-
নগরের অতল অন্ধকারে
জাকের আদিত্য
২৫/৪/২০২৬নগরের প্রাসাদে তখন চলছিলো উৎসব আর অতল অন্ধকার।
সে সময় তুমি এগিয়ে এলে শতাব্দীর ক্ষুধা নিয়ে।
আকাশের দিকে তাকিয়ে অপেক্ষায় তুমি প্রতীক্ষারত।
এই যাযাবর শহরে তখন রাতের আলোর জাদুর রোশনাই।
আজ সকালেই তোমার প্রিয় পরিজন কেঁদেছে অঘোরে।
তোমার স্ত্রীর সতী দাহ পূর্ণ হয়েছে বাজারের স্বল্প মুল্যের বিষে।
তোমার আদরের মেয়েটা শুধু কাঁদে।
এই এক বছর আগেও ও চাল কুমড়ার লকলকে ডগা দেখে বলেছিল এই বুঝি সবুজ।তুমি এক ক্লান্তিহীন কৃষক।
জীবন তোমাকে করেছে প্রতারিত, পরাহত।
তাই আজ আমাদের আনন্দের নগরীতে তোমার আগমন।
মেয়েটার চেহারাই ভুলতে বসেছ।
তাকিয়ে দেখছ জীবনের নিষ্ঠুরতা, কাফনের কাবিনে।
তোমার লোহার মতো পা দুটির ভরসায় তুমি মেনে নিয়েছ একটি পতন উন্মুখ বিধির বিধান।
আজ এখানে তুমি আমাদের মাঝে প্রশ্ন নিয়ে এসেছ।
যদিও তোমার কিছু বলতে হয় না।
দু বছর আগের নদী ভাঙ্গন,- ফসলের ক্ষেতে বন্যার উল্লাস।দার্শনিক আর কবিদের আড্ডায় উন্নয়ন বনাম গণতন্ত্র।
সে সময় তুমি এগিয়ে এলে শতাব্দীর ক্ষুধা নিয়ে।
আকাশের দিকে তাকিয়ে অপেক্ষায় তুমি প্রতীক্ষারত। প্রতারিত,পরাহত।তুমি গভীর রাতে তাই ঈশ্বরকে চিৎকার করে বললে ,
আমি তোমার কাছে ফিরে এসেছি বেঁচে থাকার সকল প্রতিশ্রুতি নিয়ে।
তোমার কাছেই ওরা শিখেছে কিভাবে অন্যায়ে অন্যায়ে
আমার সোনার ধান পাচার করা হয় মহাজনের গোলা বাড়িতে।
মসজিদের মাওলানা বলেছে ঈশ্বরকে ভুলো না।
কিন্তু আজ আমার স্ত্রী, কন্যা মৃত আর ধর্মের ঢাকে শোনা যায় অশ্লীলতার আরজি।
সকলে কিভাবে ভুলে যায় একসাথে এতো অন্যায়।
আমি তোমার কাছে ফিরে এসেছি বেঁচে থাকার সকল প্রতিশ্রুতি নিয়ে।
আমি অভুক্ত, গৃহহীন, স্বজনহীন, পরিচয়হীন সেই মানুষ,
আমি হেরে যেতে ফিরে আসি নি।10 Comments-
-
“আমি অভুক্ত, গৃহহীন, স্বজনহীন, পরিচয়হীন সেই মানুষ,
আমি হেরে যেতে ফিরে আসি নি।” এই অদম্য সংকল্প, এই আত্মসম্মান, এটাই আসল মানবিকতা! সমাজ যখন সবকিছু কেড়ে নেয়, তখনও যে মানুষ হাল ছাড়ে না, সে’ই প্রকৃত বীর!-
@drako আপনার লেখার জন্যে আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি।
-
Friends
সাব্বির হোসেন।
@shadowhunter3d
প্রাপ্তি রোজারিও
@praptirozario
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Puja Chakrabartty
@pujachakrabartty
সাম্য রায়
@gourabroy
অমিত
@amitroy
প্রিন্স ঠাকুর
@princetagorebd


যাযাবর শহরে রাতের আলোর জাদুর রোশনাই আর এক অভুক্ত মানুষের হাহাকার—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আপনি আমাদের জীবনের আসল মানেটাই বুঝিয়ে দিলেন।