-
❝বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি
বহু দেশ ঘুরে।
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর,
একটি শিশির বিন্দু।❞~শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
এই কবিতাটি বিশ্বকবিগুরু মানিকবাবুর অর্থাৎ সত্যজিৎ রায়ের একটি অটোগ্রাফ খাতায় লিখে দিয়েছিলেন,যখন সত্যজিৎ রায় ছোট ছিলেন।
সত্যজিৎ রায় ছোটবেলায় একটি নতুন খাতা কিনে তার মা সুপ্রভা দেবীর সঙ্গে শান্তিনিকেতনে গেলেন রবীন্দ্রনাথের হাতে একটি কবিতা ওই খাতায় লিখিয়ে আনার জন্যে।কবিগুরু বললেন,এই খাতাটি রেখে যেতে এবং পরেরদিন এসে যেন নিয়ে যায়।
পরেরদিন যখন তিনি শান্তিনিকেতনে গেলেন,কবিগুরু তাঁকে দেখেই কতগুলো খাতার স্তূপের মধ্য থেকে একটি খাতা বের করে এই কবিতাটি লিখে দিয়ে সত্যজিৎ রায়ের মাকে বললেন,”মানিক যখন বড় হবে,তখন এই কবিতার অর্থ সে বুঝতে পারবে।”তার অনেকবছর পর…..
সত্যজিৎ রায় যখন তার প্রথম ছবি অর্থাৎ বাংলা চলচ্চিত্রের অনন্য এক বিস্ময় “পথের পাঁচালী” নির্মাণ করছিলেন,তখন তিনি তার মনের মতো শুটিং স্পট খুঁজতে অনেক জায়গায় ঘুরছেন কিন্তু পাচ্ছেন না!
কিছুদিন পর,অবশেষে তার মনের মতো শুটিং স্পট খুঁজে পেলেন—কাশবন,উপরে সাদা মেঘ এবং সামনেই রেললাইন—প্রকৃত গ্রাম। ঠিক যেমন বিভূতিভূষণ লিখেছিলেন।
ওই স্পটটা ছিল সত্যজিৎ রায়ের বাড়ির থেকে সামান্য দূরে!
তখন তিনি যার সাহায্যে ওই স্পটটা খুঁজে পেয়েছিলেন তাকে বলছিলেন,”আমার রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন বারবার খুব মনে পড়ছে, জানো?”
ওই লোকটা বললেন,”জানি,তুমি কোন কবিতার কথা বলছো।”
ওই কবিতাটি ছিল—” বহু ক্রোশ দূরে, বহুদিন ধরে
বহু ব্যয় করি……”~অনিক বিশ্বাস
2 Comments
Friends
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Aziza Mahbub Siddique
@aziza-mahbub-siddique
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
অমিত
@amitroy
ইভান
@ivan
afrad zayan
@afradzayan

“দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর,
একটি শিশির বিন্দু।❞
রবীন্দ্রনাথের এই কথাটার মানে বুঝলেও, সত্যজিৎ রায়ের মত আমিও এই কথাটুকুর সত্যিকারের অর্থ অনেক পরে উপলদ্ধি করেছি,
“শান্তি খুজি বনে অথচ, শান্তি ছিল মনে!”