Profile Photo

Anik BiswasOffline

  • anikbiswas
  • Profile picture of Anik Biswas

    Anik Biswas

    • 5 months, 4 weeks ago

    আজ RAY DAY!
    আজ আমার গুরুদেব, মহারাজা সত্যজিৎ রায়ের জন্মদিন।আমি সত্যজিৎ রায়ের ভক্ত অনেক আগে থেকেই—যখন আমার বড়দা প্রথম আমার হাতে ধরিয়ে দিলো ফেলুদার একটি গল্প।তখন থেকেই একটির পর একটি সত্যজিৎ রায় এর গল্প,চলচ্চিত্র, ছবি,গানের সাথে পরিচিত হতে থাকলাম।প্রবেশ করলাম সত্যজিৎ রায়ের এক অসম্ভব সুন্দর পৃথিবীতে !কি ভীষণ সুন্দর ওই পৃথিবী!

    আর তখনই সত্যজিৎ রায়কে উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছিলাম,তাঁর জন্মদিনেই—বলা বাহুল্য আমি তখন ক্লাস নাইনে পড়ি।এর মধ্যেই আমি তাঁর অনেকগুলো গল্প পড়েছি,ছবি দেখেছি,তাঁর সম্পর্কে অনেককিছু জেনেছি।কবিতাটি হয়তো ততোটা গুছানো হয়নি, তবে যা লিখেছিলাম একেবারে মন থেকে।আজ গুরুদেবের জন্মদিন—তাই কবিতাটি আজকে খুঁজে বের করলাম।⬇️

    ❝মহারাজা তোমারে সেলাম ❞

    মহারাজা, আমরা ধন্য
    তোমারই জন্য।
    কি সৌভাগ্য! তোমাকে পেয়েছিলাম,
    মহারাজা তোমারে সেলাম।

    আচ্ছা, এখনো কি তুমি সিগারেট খাও?
    যদি খাও,তবে এখন ছেড়েই দাও।
    ছবি-টবি এখনও বানাও তো?
    নাকি এখন একটু অবসর নিয়েছো?

    ফেলুদা আর তোপসেকে নিয়ে আর কোন রহস্যে জড়াবে?
    জড়ালে,জটায়ুকে কিন্তু মনে করে সাথে নিবে।
    প্রফেসর শঙ্কু কি এখনো অভিযানে এদেশ-ওদেশ ছুটে চলেন?
    তাড়িনীখুড়ো কি এখনো তার অদ্ভুত-অভিজ্ঞতার গল্প বলেন?

    এখনো কি করো আঁকাআকি?
    আর হ্যা,নতুন কোনো মিউজিক বানিয়েছো কি?
    আচ্ছা, তোমার অস্কার আর ভারতরত্ন যত্নে রেখেছো তো?
    আর অন্য পুরস্কারগুলোও যত্নে আছে তো?

    আচ্ছা, এবারের সন্দেশে কোনো নতুন গপ্পো লিখেছো?
    আর হ্যা,এই কদিনে কটা ফিল্ম-ফেস্টিবালে গেছো?
    আচ্ছা ভালো কথা,অপু-দূর্গা কেমন আছে?
    তাদের সাথে কোনো যোগাযোগ কি আছে?

    হীরক রাজা এখনো কি অত্যাচার করে?
    মনে হয়না এখন আর করে!
    গুপী-বাঘা ভূতের রাজার বর পেয়েছিল না?
    এখন তো ওদের দেখাই মেলে না!

    চারুলতা কেমন আছে?
    দেবী মা এখন কেমন আছে?
    আচ্ছা নায়ক কি কোনো নতুন ছবি করেছে?
    মহাপুরুষ মানে বিরিঞ্চি বাবা ভন্ডামি ছেড়েছে?

    দ্যাখো,তোমাকে এত্তগুলো প্রশ্ন করলাম!
    এটা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম—
    তুমি কেমন আছো?
    তবে আশা করি, অনেক ভালো আছো।

    মানিকবাবু,সবসময় হাসি-খুশি আর ভালো থেকো।
    আর আমাদেরকে মাতিয়ে রেখো।
    তুমি মহারাজা,আমরা প্রজা—এই বলে দিলাম।
    মহারাজা তোমারে সেলাম।

    ~অনিক বিশ্বাস

    শুভ জন্মদিন মহারাজা🙏

    1
    2 Comments
    • অপূর্ব নিবেদন মঞ্চবন্ধু, কবিতা জুড়ে মহারাজার প্রতিটি মাস্টার স্ট্রোকগুলো দেখে খুব ভালো লাগলো! ভালোবাসা নেবেন!

Skip to toolbar