Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • সালটা তখন দুই হাজার দুই;
    বয়স তখন তেরো,
    ফিলিংস আমার যেমন ছিলো;
    তেমন ছিলো এরও!
    পছন্দ এক বছর আগে;
    এক বছর পরে বলা,
    ছিলো তখন শীতের সিজন;
    কাঁপতেছিলো গলা।
    বন্ধু ছিলো পাশে তখন;
    সাহস দিলো মনে,
    পাশ কাটিয়ে চলেই গেলো;
    রিয়া ততক্ষণে!
    ওহ! ভালো কথা নামটা তাহার,
    রিয়া ছিলো না যে;
    প্রথম প্রেমের নেশায় তখন,
    মন পেতো না কাজে!
    কখন তাহার ছুটি হবে;
    বলব যাহা বলার,
    বলব তাকে বাকী জীবন;
    এক সাথেতে চলার।
    ক’দিন বাদে বন্ধু বলে;
    আমার মতো সে-ও,
    আমি ছাড়া তাহার এ মন,
    আর পাবে না কেউ!
    শুনে তখন বিষম খেলেম;
    সত্যি নাকি এসব?
    নিজের কানে বিলিভ হয়নি,
    শুনতেছিলেম যেসব!
    হঠাৎ -ই এক ঝড়ের দিনে,
    ছাতা নিয়ে হাজির;
    আম্মা আমায় বকতেছে খুব,
    হাঁড় ভাঙ্গিবো পাঁজির।
    মন রাখিতে তাকে বলি;
    রাগ করোনা প্রিয়,
    এখন না হয় হয় নি কথা;
    পারলে চিঠি দিও!
    রাগ করে সে চলেই গেলো;
    কষ্ট পেলো মনে,
    তারপরেতে যাহা হবার;
    হলো ততক্ষণে।
    তাহার বাবার কানে গেলো;
    আরো কি সব বাজে,
    কথা সবই মিথ্যে ছিলো;
    সত্যি ছিলো না যে!
    বন্ধ হলো তাহার তখন;
    এলাকাতে আসা-ই,
    প্রাইভেট তাহার পন্ড হলো,
    বন্দী হলো বাসায়।
    অল্প সময় ছিলো এ প্রেম;
    ব্যাপ্তি কালও শেষ,
    আধেক ছিলো গল্প আধেক;
    কল্পনা বিশেষ।

    3
    4 Comments
Skip to toolbar