-
একান্ত নিজস্ব সময়ের অপেক্ষায়
বীজ থেকে ক্রমশই গাছ,
তারপর সম্ভাব্য ঝড় মাথায় নিয়ে পরিণত বৃক্ষ।
অতঃপর দাঁড়িয়ে থাকা—
সবুজ ঋতু থেকে বেগুনি ঋতুর জন্য,
আনন্দ থেকে বিষাদে, মানুষ থেকে সময়ের জন্য।সময়—
বিয়োগাত্মক দৃশ্য দেখতে দেখতে
নিজেকে গুছিয়ে নিচ্ছে, শিখে নিচ্ছে
বেঁচে থাকার তাবৎ খুঁটিনাটি উপায়।উপায় বলতে মনে পড়ে গেল,
আঙুল গুনে গুনে বিশ থেকে একুশ—
একটা বিমর্ষ বিমান উড়ে চলে যায়,
বেকায়দায় বেঁচে থাকে শহুরে ডলফিন।
কায়দা করে শ্বাস নেওয়াই কখনো কখনো
বেঁচে থাকা হয় কারও কারও কাছে।এই যেমন মানুষ—
উপায়ান্তর না পেয়ে তেলাপিয়ার মতো ভেসে আছে, বেঁচে আছে;
শুধু চূড়ান্ত রূপান্তরের আশায়।আশা ভেসে ওঠে শোকাভিভূত পুরুষ তিমির মতো।
বিষণ্ন স্বরে গান গেয়ে মাঝি ও নাও দূরে সরে যায়,
সমুদ্রশামুক হেঁটে যায় লাল কাঁকড়ার আল্পনা ধরে।
গভীর নির্জন চিন্তার ভেতর কী কথা ভাবে, কেউ জানে না।অপরিণত ভাবনায় কেবলই মনে হয়,
সেও কি অপেক্ষায় আছে চূড়ান্ত মুহূর্তের জন্য?যথাযথ সময় আসবে—
আসে, শুধু বুঝতে হয়
কখন বেরিয়ে পড়তে হবে
অন্তর্গত তাগিদায়; নিজস্ব একাকীত্ব মাখানো পথে
খুঁজে নিতে হয়। হবে।
কেবলই অপেক্ষা, যথাসময়ের।অপেক্ষায় মানুষ, সময়, নিত্য-অনিত্য বুঝে।
কোনো কিছুই ধ্রুব নয়,
সবই নশ্বর প্রতিমা—
এমনকি পুরোনো প্রিয় শোকও।শুধু বুঝতে হবে,
শোকের প্রতীক বহন করে যে সময়,
তা-ও ফুরিয়ে যাবে। নিজস্ব অপেক্ষায় দাঁড়িয়ে
কেউ কেউ খিলখিল করে হাসতে হাসতে
মনে করিয়ে দেবে— কিছু অপেক্ষা ফুরাবার নয়,
এমনকি পরিণত বৃক্ষ হওয়ার পরও।2 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Md Ahsan Ullah Ripon
@ripon185
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Kanej-Roksana
@kanej-roksana
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Syed Farah
@syedfarah
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
রেহমান স্বাধীন
@rehmansadhin



দার্শনিক অনুভূতির গদ্যকবিতা….🤍