-
আমি কিছু কথা জমিয়েছি
রোমানা শ্রাবনীআমি কিছু কথা জমিয়েছি
তোমাকে বলবো বলে খুব যত্নে জমিয়ে রেখেছি
হয়তো সেসব কথা দূর্বা ঘাসের ডাটার মতন শক্ত
কিংবা বন গাঁদার ফুলের মতো তিক্ত
ছিঁড়ে যাওয়া মেঘের মতো নরমও হতে পারে
হতে পারে ঘর ভাঙ্গা পাখির মতো অসহায়।
যা খুশি হোক, আমি জমিয়েছি,
খুব যত্নে জমিয়ে রেখেছি
দোয়েলের ঝরে যাওয়া সাদা পালকের গায়ে লিখে লিখে
একদিন পাঠাবো তোমার ঠিকানায়
হয়তো তুমি অব্দি পৌঁছবে না তা
আমার ডাকপিয়নের ডানা যে ভাঙা!
অনন্ত আকাশ পাড়ি দেবার ক্ষমতা নেই তার।
আমার বিশ্বাস তুমি করুণা করবে
আমার আহত ডাকপিয়নের ওপর জুলুম করবে না
স্ব-চেষ্টায় আপন করে নেবে আমার পাঠানো কথাগুলো
আমার জমানো কথাগুলো।7 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
ahsan habib
@habib083015
Poly Alam
@butterflywords
অমিত
@amitroy
সোহেল রানা
@rocketmondol
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
আহমেদ হানিফ
@hanif
জিসান মাহমুদুল হাসান
@mxesun
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com



জমানো কথার এক মায়াবী মালা…🤍