Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • সব বিদায়ে দুজনের চোখ ভেজে না,
    ভেজে তার চোখ,
    যে জুড়ে থাকতে চায় আরো কিছুক্ষণ।
    যে মানুষটা শেষ মুহূর্ত পর্যন্ত
    একটুখানি সময়ের জন্য প্রার্থনা করে,
    একটা অজুহাত খোঁজে থেকে যাওয়ার।

    সব বিদায়ে দুজনের বুক সমান ভারী হয় না,
    একজন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই আসে।
    আর অন্যজন শেষ পর্যন্ত বিশ্বাস করে—
    হয়তো এবারও থেকে যাবে মানুষটা।

    সব বিদায়ে দুজন কাঁদে না,
    কাঁদে সে-ই,
    যার কাছে সম্পর্ক ছিল আশ্রয়।
    যার কাছে মানুষ’টা
    অভ্যাস নয়, প্রয়োজন ছিল, প্রিয়জন ছিলো।
    কাঁদে সে-ই, যে বিদায়ের পরও
    মনে মনে একটু জায়গা খালি রেখে দেয়,
    যদি কোনোদিন ফিরে আসার ইচ্ছে হয়।

    আবার—
    কিছু মানুষ বিদায় নেয় না;
    শুধু দূরে সরে যায়, অবহেলায়।
    মাহমুদ কোনো মরুভূমির নাম নয়,
    তোমার বিদায়ী তাওয়াফে সে-ও কেঁদেছে।

    মে ৩০, ২০২৬
    “কাঁদে সে-ই”
    জিসান মাহমুদুল হাসান
    #রাফ_টাস্ক #mxesun

    2
    3 Comments
    • ফেরার অপেক্ষায় শূন্য হৃদয়….🤍

    • ‘কিছু মানুষ বিদায় নেয় না; শুধু দূরে সরে যায়, অবহেলায়’—চরম এবং নিষ্ঠুর এক সত্য।

      • বেঁচে থাকাও নিষ্ঠুরতম এক সত্য। মাঝমাঝে অবাক হই- মানুষের সহ্য ক্ষমতা কত! স্মৃতিতে এতী দুঃখের ভার নিয়ে অন্য কোন প্রাণী বেঁচে থাকতে পারে না।

Skip to toolbar