Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • প্বার্শ নায়ক (সাইড হিরো)

    পাশাপাশি আমি চলতে এসেছি
    হাতে হাত রেখে নয়,
    এই সিনেমায় ছল-হিরো হায়
    এই শুধু পরিচয়।

    হৃদয়ের সব ভালোবাসা দিয়ে
    তোমাকেই অভিমানী,
    গড়া শেষ হলে তুমি যাবে চলে
    হয়ে অন্যের রাজরানী।
    আমি অবশেষে ছল-নায়কের বেশে
    কাঁদব জীবনময়।
    (এইটুকু পরিচয়)

    আমার হৃদের চিত্রের পটে
    তুমি হবে গো চিত্রলেখা
    এই ভ্রান্তস্বপন সদা সারাক্ষণ
    দেখে যাবো একা একা।
    তুমি চলে যাবে স্মৃতি পড়ে রবে
    জানি শেষ হলে সুসময়।
    (এই ছিল পরিচয়)

    জীবন বেলার সব সিনেমাতে
    সবদিনই অবশেষে
    নায়ক-নায়িকা দুধে আম হয়ে
    মিলে যায় অনায়াসে
    ছল নায়কেরা আঁটি হয়ে তারা
    ঝোঁপঝাড়ে পড়ে রয়।

    বাংলায় প্বার্শ নায়ক বা ছল-নায়ক বলতে কোন শব্দ রূপ নেই ছন্দের প্রয়োজনে আবেগের বিস্ফোড়নে বলে ফেলেছি মার্জনা করবেন🙏🙏)

    4
    5 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar