-
অঘরী কোকিল
শ্রাবন ফাহাদপূর্বাকাশে ডানা মেলি, ডাকে সে মধুর সুরে,
নীল আকাশে উড়ে গেল, ফিরবে ভেবেছি ঘরে।
বাঁশবনের ছায়া ছুঁয়ে, মেঘের গায়ে গান,
কোকিল বলে চিনেছিলাম, ভেবেছিলাম প্রাণ।আমার উঠোনে বসতো সে, ভোরের শিশির গায়ে,
চালার নিচে স্বপ্ন বুনত, চোখে-চোখে ছায়া।
কিন্তু কোকিল ঘর বাঁধে না-এটাই তার ধর্ম,
ডাকে শুধু পরের নীড়ে, ভাঙে বিশ্বাস, মর্ম।ডানা তার স্বাধীন হাওয়া, বাঁধন মানে না,
ভালোবাসা নেয় সে পূর্ণ, দায় ফেরায় না।
আমি রইলাম ভাঙা ছাদে, নীরব দুপুরে,
তার সুর ঝরে পড়ছে এখন অন্য কারো ঘরে।সে আকাশের পাখি ছিল, আমি ছিলাম মাটি,
ডাক শুনে ভুল করেছিলাম, ভাবলাম সে সাথী।আজ বুঝেছি, কোকিল শুধু বসন্তের ঋণ,
ঘর ভাঙিয়ে চলে যায়, রেখে যায় শূন্য দিন।
তবু সন্ধ্যার হাওয়ায় যদি ডাকে দূরে কোথা,
বুকের ভিতর কেঁপে ওঠে পুরনো সেই কথা
ভালোবাসা ছিল কি না, নাকি শুধু ডাক।কোকিল কখনো প্রেমিকা হয় না,
সে শুধু ঋতু বদলায়।1 Comment
Friends
Syed Farah
@syedfarah
নীরব কবি
@nirobkobi
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Rashed Mahamud Mithun
@rashedmithun
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Md fujal Hossen
@mdfujalhossen
NILOY PODDER
@niloypodder
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Drako Shajib
@drako


কোকিলের ডাকে ভাঙা বিশ্বাস…..🖤