Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • এইযে বৃষ্টি ঝরছে,
    চারদিক জুড়ে যেমন মেঘের তাণ্ডব—
    তেমনই বুকের ভিতর তোমার হাহাকার।
    জানালার কাঁচ বেয়ে জল নামে,
    আর আমার ভেতর বেয়ে নামে
    তোমাকে মনে পড়ার পুরোনো অসুখ।

    মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে।
    মনে হয়, তোমার নামটা বুঝি
    আকাশের বুকেই লেখা ছিলো—
    তাই এত আলোড়ন।

    জানালার পাশে দাঁড়িয়ে ভাবি,
    তুমি কি কোথাও এই বৃষ্টি দেখছো?
    নাকি অন্য কোনো আকাশের নিচে
    একেবারেই ভুলে গেছো এই ভেজা পৃথিবীটাকে?

    এইযে বৃষ্টি,
    এ শুধু মেঘের জল নয়।
    এতে মিশে আছে অপেক্ষার গন্ধ,
    না-পাঠানো চিঠির কালি,
    ভিজে যাওয়া সন্ধ্যা,
    তোমাকে হারানোর পর
    বুকে জমে থাকা সমস্ত অনুচ্চারিত শব্দ।

    আর আমি—
    ভাঙা কার্নিশে জমে থাকা বৃষ্টির জলের মতো
    একই আকাশের দিকে মুখ তুলে আছি।
    কে জানে, মেঘের এত কান্না কোথা থেকে আসে—
    আমি তো শুধু একবারই
    তোমাকে ভালোবেসেছিলাম।

    জুন ১৮, ২০২৬
    “তোমার হাহাকারে”
    Xesun Mahmudul Hasan
    #নাম_সোনালু #mxesun

    3
    4 Comments

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar